Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কঠোর বিকল্পের পরিশ্রম নেই

‘কঠোর বিকল্পের পরিশ্রম নেই’। Umbrella বিতর্ক দেখে শঙ্খ ঘোষের ‘বিকল্প’ কবিতার এই লাইনটি মনে পড়ল। একদল মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছে। পাশের দাবিতে তারা রাস্তায় ধর্নায় বসেছে, ফেল করার মত পরীক্ষা তারা নাকি দেয়নি। একজন সাংবাদিক তাদের একজনকে umbrella বানান জিগেস করেছিল। মেয়েটি ভুল বলেছে, a দিয়ে বানান শুরু করেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। হাসাহাসি হয়েছে। একজন ছাত্রী যে কিনা দাবি করছে সে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েছে তার অন্তত Umbrella বানান a দিয়ে শুরু নয় u দিয়ে শুরু এটা জানা উচিত ছিল। পুরো বানান ভুল হতেই পারে কিন্তু ওই বয়েসের একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর u দিয়ে Umbrella শুরু হয় এটা জানা উচিত। Umbrella তো চেনা জিনিস, শব্দও বহুল প্রচারিত। জানা উচিত ছিল। কিন্তু জানে না কেন?

একদল সাবঅলটার্নপ্রেমী জনদরদী মেয়েটির পক্ষে দাঁড়িয়েছেন। তাঁরা ওই ভুল বানানের জন্যে দায়ী করে লকডাউনে পড়াশুনো বন্ধ, ইস্কুলে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা, শিক্ষাব্যবস্থা— সবকিছুর গুষ্টি উদ্ধার করে তৃপ্তির ঢেঁকুর তুলছেন। এই ভুল বানানের সূত্রে ভদ্রবিত্ত এবং বুর্জোয়া শিক্ষাব্যবস্থাকে একহাত তো নেওয়া গেল। অবোধের গোবধে আনন্দ।

শিক্ষা কমিশন কোনও ওষুধের কোম্পানি নয় যে অঙ্ক ইংরেজি শেখার বড়ি তৈরি করবে। শিক্ষক-শিক্ষিকরাও তো নার্স নন যে, সেই বড়ি ছাত্রছাত্রীদের খাইয়ে দেবেন। শিক্ষক-শিক্ষিকারা কোনও বিষয় বুঝিয়ে দিতে পারেন, কী করতে হবে সেটা বলে দিতে পারেন। কিন্তু ছাত্রছাত্রীদের পরিশ্রম করেই শিখতে হবে। কোনও বিকল্প নেই। না খাটলে শিখতে পারবে না। নামতা বা বানানের মেড ইজি হয় না। খেটেই সেসব শিখতে হয়, মনে রাখার মত কষ্ট করতেই হবে। মেয়েটি ইংরেজিতে ফাঁকি মেরেছে তাই Umbrella-র মত সাধারণ বানানও u না a দিয়ে শুরু সেটা বলেছে। ওই ইস্কুলের যে ছাত্রী বা ছাত্রীরা ইংরেজিতে ভাল ফল করেছে তারাও লকডাউনে ইস্কুলে পড়তে যায়নি, যেটুকু ক্লাস করেছে ওই একই শিক্ষক-শিক্ষিকার কাছে পড়েছে। হয়তো একই কোচিংয়েও পড়েছে। তফাত গড়েছে পরিশ্রম। বিষয়টা এমন নয় যে ভিডিওটি কোনও ক্লাসঘরে গোপনে তোলা। তবে নিশ্চয়ই আপত্তি থাকবে। রাজপথে ১৭-১৮ বছরের মেয়েরা ইংরেজিতে ফেলকে পাশ করাতে দল বেঁধে অবস্থান অবস্থান করছে। অত্যন্ত স্মার্ট ভঙ্গিতে বুমের সামনে বক্তব্য রাখছে। আর সাংবাদিক বানান জিগেস করতেই শিক্ষাব্যবস্থার দোষ হয়ে গেল।

নামধাম গোপন রেখে ওই মেয়েদের নিয়ে একটি সমীক্ষা করে দেখা যাক না, ওরা শুধু উচ্চমাধ্যমিকের ইংরেজি টিউশনের জন্যে কত টাকা খরচ করেছে? দেখা হোক ওরা সরকারের দেওয়া টাকায় ট্যাব বা স্মার্টফোন কিনেছে কি না? একটি তথ্য জেনে রাখা ভাল, প্রতিটি বোর্ডের বেশিরভাগ সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ভিডিও ইউটিউবে বিনা পয়সায় দেখতে পাওয়া যায়। এইগুলো খুবই কাজের। ইস্কুল যেতে হবে না, কোচিং যেতে হবে না— শুধু এইগুলো নিয়মিত দেখে খানিক পরিশ্রম করলেই যে বোর্ড পরীক্ষায় ৮৫ শতাংশ পাস করে সেই পরীক্ষায় পাস করে যাওয়া যায়।

Advertisement

যথেষ্ট বয়েস হয়েছে, পড়েনি একদম, পুরো ফাঁকি মেরেছে তাই ফেল করেছে। না পড়ে অন্য কাজে নিজের মনকে ব্যস্ত রেখেছে। বিক্ষোভ কেন? গতবছর সবাই পাস করেছে করোনার জন্যে, এবার কেন নয়— তাই। শিক্ষা নিয়ে, ড্রপ আউট নিয়ে অনেক কথা হয়। কিন্তু বখে গিয়েই যে অনেকে ফেল করে বা পড়াশুনো ছাড়ে— সে কথা তেমন আলোচিত হয় না। আর তা ছাড়া সারা বছর এত উত্সবের ঘনঘটা থাকলে পড়বেটাই বা কখন?

এটা ঘটনা যে শিক্ষা ক্রমশ অর্থনির্ভর হচ্ছে। কিন্তু এ বছরও যারা আইআইটি জয়েন্ট পাবে বা চোখ ধাঁধানো রেজাল্ট করবে, তারা দিনরাত্তির এক করে পরিশ্রম করেই করবে। তার বন্ধু আছে কি নেই সেসব নিয়ে মড়াকান্না না কেঁদে তাদের পরিশ্রমকে সম্মান দিতেই হবে। পরিশ্রমের কোনও বিকল্প এখনও লেখাপড়ায় নেই।

চিত্রণ: মুনির হোসেন

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »