Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর কবিতাগুচ্ছ

টুপিতে আমার পাথরের ফলা

‘লালচক থেকে ঘুরে আসি চলো’ মন্দ্র আদেশ:
মন্ত্রোচ্ছার! ঘন বিস্তার! বৃষ্টি অঝোর
মস্কোর পথে ঝরে অবিরল, বন্ধুর বেশ
কোনো বন্ধুর সর্পিলতায়, দৃষ্টির ঘোর
ছন্ন ছাড়ানো অঞ্জনময় জটিলতা ভরা;
টুপিতে আমার পাথরের ফলা, রেনকোটময়
বর্শা শাণিত ধাতব তুহিন, বড় অসময়
মৃগয়ার কাল রেড স্কোয়ারের ভিজে চত্বরে:
হরিণী হারানো অস্থিরতায় দুর্গ যে গড়া
ভগ্ন যা হবে প্রতি মুহূর্তে, কী যে পথ ধরে
চলেছি কেন যে জানি না, সহসা ভঙ্গুরতায়
কত বৃত হবে অস্ত্র আমার, গলার নিচেই
টাই হয়ে দোলে ফাঁসের বদ্বীপ, আমি যেন সেই
মেট্রোর দ্বারে চক্রে জড়ানো বন্দি কারায়।

*

সিংহনাদে বাজো না কেন

সজ্জা শেষে বাসে চড়েছি, পাঁচ কোপেকি মুদ্রা
ফেলব যেই মেশিনে, কেউ চকিত বেগে ঝাপটা
মেরেছে ঘন সোনালি চুলে, বনজ ভূমি তুন্দ্রা
উদ্বেলিত স্তনযুগলে, ত্রিকোণ প্রতিবিম্বে
শীতের জড় পাষাণ ভেঙে, এমন সময় সাপটা
শিথিলতাতে হিসিয়ে ওঠে, ‘সুজিত শোনো কিনবে
বিদেশি কিছু ধাতব গুলি, এবার থেকে, শোনোনি
বাষ্পধূমে কিছুটা মরে, কিছুটা প্রতিধ্বনিতে
শরীরে যত শত্রুগুলি, তীব্র কোনো অরণি
নাও না কেন মৃগয়াকালে, শিকারী তুমি কবে যে
দক্ষ হবে! লোহিত বিষ এভাবে তবে শোণিতে
জমানো কেন অহংকারী, একটু পরে স্টপেজে
নেমে তো যাবে পাতালে, তবে লম্বা চুলে কেশরে
সিংহনাদে বাজো না কেন, একটুখানি হাসি বা
জমাতে যদি পুরু অধরে, নখরে যদি ঝিকোনো
ছুরির ধার, সুজিত তাকে লুকিয়ে তুমি কি কোনো
ধন্যবাদে মুখর হবে, রুশভাষাতে ‘স্পাসিবা’!

*

কী যেন প্রহেলিকা

নেমেছি বাস থেকে, সন্ধানী দৃষ্টি
মস্কো নগরীর পাতালের সমুখে
তীক্ষ্ণ গম্ভীর, চারদিকে বৃষ্টি
মেট্রো দুয়ারেও, কুয়াশার ফোয়ারা
ঝরেছে গুঞ্জনে, সঙ্গের ধনুকে
কী যেন প্রহেলিকা, শিকারীও বুঝি বা
কেঁপেছে শঙ্কায়, সামনের দোহারা
মায়াবী বিভ্রম, ছলনায় গুপ্ত
চলেছে নিস্তেজ, এ কি তার পুঁজি বা
লব্ধ শান্তির বিতরণ! মহিমা!
হরিণী অদ্ভুত দেখাও কি লুপ্ত
তোরণ দম্ভের, ধ্বংস হিরোশিমা
অথচ পিছনে নিশ্চল শিকারী
কোমল কীরকম, কতখানি লিপ্ত
বৃষ্টির ছলনায়, অথবা এ বিকারই
জ্বরের, দাঁড়িয়েছি তাই বিক্ষিপ্ত।

*

পাতাল থেকে আরোহণ

পাতাল থেকে বেরিয়ে দেখি ভীষণ উঁচু এস্কালেটার
চলনবলন পোশাকআশাক, অস্ত্রগুলো ঠিক করে নিই
বিঘূর্ণিত ছিটকে যাব, এই রকমে স্বর্গসিঁড়ি
আমায় টানে নির্বিচারে, রেডস্কোয়ারে শেষকালে দ্বার
খুলবে হঠাৎ আমন্ত্রণে, সত্যি বুঝি তাই পোড়েনি
অগ্নিশিখায় চর্মকেশর, ক্রেমলিনের রক্ততারা
নিষেধ আলোয় জড়াও শরীর, দূরের বড় হোটেল থেকে
তীব্র শিহর বিজলিবাতি, লম্বা নখে একটু ছিঁড়ি
তন্তুজালের বিহ্বলতা, রিস্টওয়াচে প্রহর গোনা
হরিণীদের প্রহর গোনা, ধনুক হাতে মৃগয়া কে
করতে পারো লক্ষ্যভেদী, মস্কো নদী জলের লহর
বাজাও এত সর্বনাশা, শরীর জুড়ে এ যন্ত্রণা
আমায় বড় ব্যাকুল করে, হাতের থেকে ধাতুর গুলি
ছিটকে পড়ে আত্মঘাতে, সুজিত তুমি একটু কি জোর
দিচ্ছ আমায় সমর্থনে, শিকারটুকু গুছিয়ে তুলি।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

One Response

  1. ভালভাষাকে ধন্যবাদ; তাঁরা নিয়মিত কবি সুজিত বসুর কবিতা আমাদের মতো উন্মুখ পাঠককে উপহার দিচ্ছেন। এই কবিতা গুচ্ছে আষ্টেপৃষ্ঠে কবির যৌবনের স্মৃতিময়তার মুগ্ধ প্রকাশ।‌‌ কবিতার শরীর জুড়ে ভিন্ন দেশের অনুসঙ্গ কী অনায়াসে দেশ-কালের সীমা ভেঙেচুরে সার্বজনীন হয়ে ওঠে! এখানেই কবির কবিতার ম্যাজিক, সুজিত বসুর মুন্সিয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 6 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »