Search
Generic filters
Search
Generic filters
সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও বেড়ে ওঠা কলকাতার ভবানীপুরে। স্কুলজীবন থেকেই কবিতা লেখার শুরু। কুড়ি বছর বয়সে প্রথম বই, তারপর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই। পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, সাহিত্য আকাদেমি যুব পুরস্কার। নানান পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। লিখছেন ছোটগল্প ও অন্য গদ্যও। পেশায় চিত্রনাট্যকার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষক। পড়াশোনা তুলনামূলক সাহিত্য নিয়ে, করছেন মানবীবিদ্যায় গবেষণাও।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের কবিতা

India’s First Bengali Daily Magazine. সেজেগুজে সুবাসিনি, আলুথালু থাকি না তো আর। তুমি কি তবুও আজ চিনে নেবে? কবেকার এলোমেলো মন। ছোট একটি মেয়ে এসে বলেছিল জানো, কাঠের আগুনে যদি খাসি রাঁধা হয়, সে তাহলে আহ্লাদে, পূর্ণিমা চাঁদ। সেই থেকে আমি খালি অমাবস্যা হলে, কাঠের আগুনে জাল দিতে থাকি, নোনা নোনা থকথকে আমাদের স্মৃতি। মাংসও জাল দিই, ভাল করে নাড়ি, তবুও ভুলি না আমি পূর্ণিমা স্বাদ।

Read More »

দত্তাত্রেয় দত্তর প্রবন্ধ

অজস্র ত্রুটি ও অপব্যাখ্যায় পরিকীর্ণ ব্রুকের এই ফাঁপা মহাভারত-নাট্য সম্বন্ধে সংক্ষেপে কিছু বলতে গেলে বলতে হয়, ওটা হলো মহাভারতের মলাট অবলম্বনে ব্রুকের বানানো একটা গপ্পো মাত্র: মহাভারতের নাম-না-শোনা পশ্চিমা দর্শকমণ্ডলীকে ঘেবড়ে দেবার জন্য তৈরি। তাই আমাদের দেশেও চট্ করে পশ্চিমা হয়ে যাবার লোভে অনেকেই ব্রুকের মহাভারতের স্তুতি গেয়ে থাকেন— বিশেষত তাঁরাই, যাঁরা মহাভারত পড়েননি।

Read More »

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »