Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর কবিতা

জঙ্গলে ভালবাসা

জঙ্গলে জংলিরা থাকে, সুসভ‍্য মানুষ থাকে শহরে ও গ্রামে
নগ্নপদে চলে ওরা, মাটির কোমল ছায়া জংলির শরীরে
নরম ঘাসের বুকে পদক্ষেপ জংলিদের, সুসভ‍্যেরা চড়ে বাসে-ট্রামে
বিষাক্ত ধোঁয়ার জ্বালা বুকে নিয়ে নাগরিক হিংসায় আকুল
গ্রামীণেরা মত্ত ঈর্ষা দলাদলি নিয়ে শুধু গতানুগতিক
রুপোর পূর্ণিমা চাঁদ জ্যোৎস্নায় ভেজায় জংলি নারীদের চুল
মাদলের শব্দে দেহে মাদক স্পন্দন, নাচে জংলিরা বিভোর
মহুয়ার গন্ধে নেশা, পুরুষ নারীরা মাতে সহজিয়া কামে
শহরের বারে বারে বিকৃত সুরার স্রোত, সুসভ‍্যেরা বাসনায় ঘোর
শরীরের বিক্রিবাটা প্রকাশ্যে, এছাড়া হয় অবাধে ধর্ষণ
শাল পিয়াশালে দেয় উঁকিঝুঁকি নক্ষত্রেরা, জংলিদের রাত
এভাবে মধুর হয়, দিনে সূর্য ভরে দেয় উজালায় জংলি গৃহকোণ
রক্তপাত হানাহানি নিয়েই মানুষ দিব‍্য বেঁচে আছে গ্রামে ও শহরে
এসবই এখন সহ্য সহজেই, সুসভ‍্যেরা আনন্দেই আছে
পবিত্র শিশিরে ঘাস স্নাত হয় আজ শুধু জঙ্গলের ভোরে
অনেক সভ‍্যতা হল, চড়া হল ট্রেন প্লেন দ্রুতগতি যানে
মন্থর গতিতে বাকি জীবনটা কাটে যদি, এমন কী ক্ষতি
হবে আর, ভালবাসা শেখাবে জংলিরা, যাব জঙ্গলে সন্ধানে।

চিত্রণ: ক্রিস্তিনা সাহা

One Response

  1. কি চাবুকের মতো কবিতা! অরণ্য ফিরিয়ে দেবার রবিঠাকুরের সেই কবেকার আর্তি যে আজও জীবন্ত, সুজিত বসুর এই কবিতা সেই প্রাসঙ্গিকতাকে প্রাঞ্জল করেছেন। কবি যে সমাজ বিচ্ছিন্ন স্বপ্নচারী কবি নন, সেকথা তাঁর প্রতিটি সৃষ্টিতে ব্যক্ত থাকে। শহুরে নানান আবর্তের মধ্যেও যে মানুষের সহজ প্রকৃতিকে ফিরে পাওয়ার আকুতি জাগরুক, সেই সত্যটিকেই “চিরকালীন” বলে দিলেন যেন! ক্রিস্তিনার অলঙ্করণ যথাযথ ও নান্দনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 3 =

Recent Posts

অরিজিৎ চক্রবর্তী

অরিজিৎ চক্রবর্তীর ছোটগল্প

ট্রমা-চিহ্নিত সেলফিগুলি অ রি জি ৎ  চ ক্র ব র্তী অজ্ঞাত পাণ্ডুলিপি থেকে উদ্ধারকৃত দু’টি টীকা (লেখকের নাম অনুপস্থিত। পাণ্ডুলিপির শেষ কয়েকটি পৃষ্ঠা বহু আগেই

Read More »
পিয়াস মজিদ

পিয়াস মজিদের কবিতা

পি য়া স  ম জি দ অনিমিখ তোমার ভেতর যত ময়ূরতা, কেকা; আমি বন থেকে তার দিকে লক্ষ করে আছি। আমার চোখের সবুজ লোকালয়ের বাকি

Read More »
স্বপনকুমার মণ্ডল

স্বপনকুমার মণ্ডলের ছোটগল্প

জিতকা স্ব প ন কু মা র  ম ণ্ড ল ১ হাটবারে বিদ্যাখাড়ির পাড়ে রাস্তা জুড়ে জমাটি ভিড়। মোরগ লড়াই চলছে। কাঁতিদার লড়াইয়ের তাগদ দেখে

Read More »
সুদীপ্ত মাজি

সুদীপ্ত মাজির কবিতা

সু দী প্ত  মা জি মেঘ জংলা হাওয়ার গন্ধে জাগা নেশার মতো উড়িয়ে দিচ্ছ ওড়না তোমার, দিদিমণি এখন কি আর তেমন সবুজ বয়স আছে কুড়িয়ে

Read More »
চম্পা রায়

চম্পা রায়ের ছোটগল্প

ডিঙি চ ম্পা  রা য় ‘ও যদু… জাল নিয়া এগাও।’ মাঝ-নদীতে কারেন্ট জাল পাতছিল কালিচরণ। যদুকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁক দিল। যদিও কালিচরণ জানে,

Read More »
হৈমন্তী বন্দ্যোপাধ্যায়

হৈমন্তী বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

হৈ ম ন্তী  ব ন্দ্যো পা ধ্যা য় মোহনার দিকে লুম্পেন হয়েছে রাত, রাহাজানি করে নিয়ে গেছে মন জ্যোৎস্নার গভীরদেশে ঘরবাড়ি তার গাঢ় হলুদের মতো

Read More »