Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সুজিত বসুর তিনটি কবিতা

দেশান্তরে মনোবেদনা

স্বর্ণকেশী রাজকুমারী পাশের সিটে ঘুমে
রূপকুমারী বিমানবালা চোখে ধরায় নেশা
প্রথম প্লেনে চড়ার সেই স্মৃতিমেদুর দিনে
মাদল মনে, শিউরে ওঠা বুকে অশ্বহ্রেষা

যেতেই হবে বরফজমা দূরের দেশান্তরে
শিখতে হবে অন‍্য ভাষা, অন‍্য রীতিনীতি
পাতালরেলে চড়ার মতো নতুন কিছু ঘটা
সোনা তো নয়, আনতে যাব সোনায় মোড়া স্মৃতি

অতীতে সেই দূরের দেশে ঘটল অনেক কিছু
জটিল কিছু সমীকরণ নিয়েই আঁকিবুঁকি
খুচরো প্রেমে জড়িয়ে পড়া, তীব্র দহনজ্বালা
অর্থ আনে মদির নেশা, শেখায় নিতে ঝুঁকি

গভীর ভালবাসাও ছিল অধীর অপেক্ষাতে
একদিন সে নিকট হয়ে তিরের মতো বেঁধে
শুধুই পরে ভাসতে থাকা, ভেসেই চলা স্রোতে
শেষটা যেমন হওয়ার কথা, তাই হল বিচ্ছেদে

যেভাবে বিষ জেনেও তাকে সবাই করে পান
আমিও করি শ্রান্ত পায়ে, দলি ফুলের কলি
হোক বেদনা, তবুও মধুর স্মৃতির সেই ঘ্রাণ
অন্ধকারে প্রদীপ হয়ে জ্বলুক মনে অলি।

**

মনের লকারে অলি

নাচের আসরে উজ্জ্বল আলো জ্বলেছিল সেই রাতে
যুবতীকে নাচে ডাকার সাহস আসেনি তখনও বুকে
অনির্দেশ্য চলাফেরা করি মস্কোর রাস্তাতে
অপরিচয়ের জড়তা কাটিয়ে নারীদের সম্মুখে
নিজেকে জাহির করার তখন ছিল না তো প্রবণতা
নারীশরীরকে কোনো কৌশলে চেনার দুরভিসন্ধি
ছিল না, তখন কল্পনাতেই প্রিয়ার সঙ্গে কথা
প্রথম রিপুর প্রলোভনে আমি হইনি তখনও বন্দি
ভীত কুণ্ঠিত দাঁড়িয়েছিলাম একান্তে নির্জনে
হঠাৎ নতুন নাচের নিয়মে যুবতীরা ডাকাডাকি
করে ধীরে ধীরে, আমাকে যে কেউ ডাকবে সেকথা মনে
আসেনি, তবুও ডানা ঝাপটাল মৃদু সুরে সুখপাখি
অঘটন বুঝি আজও ঘটে, আর ঘটেছিল সেই রাতে
বনহরিণীর ডাক শুনে আমি চকিতেই দিই সাড়া
ওলিয়া নামের অলি ডেকেছিল নির্ভুল ইশারাতে
প্লাবনে ধ্বস্ত নৌকোয় আমি কম্পিত দিশাহারা
পরে বাসে আর মেট্রোতে চড়ে বহু দিগন্ত পার
হয়েছি দু’জনে, অলির ওভারকোটের বোতাম খুলে
চঞ্চল দুটি পায়রার খোঁজে আবিষ্ট বারবার
পৃথিবী সূর্য প্রদক্ষিণের কথা গিয়েছিল ভুলে
চারিদিকে শুধু তুষারের স্তূপ, শরীর অসাড় হিমে
তবুও অলির শরীরে তখনও সঞ্চিত উষ্ণতা
আমরা মজেছি কখনো বিয়ারে, কখনো আইসক্রিমে
ভালবাসা হয়ে নদী বয়ে যেত শরীরে খরস্রোতা
সেই দিনগুলি ধূসর অতীতে, রয়ে গেছে শুধু স্মৃতি
মনের লকারে অলিকে রেখেছি, তারই এই বিবৃতি।

*

বৃষ্টিতে অজন্তা ইলোরা

সাতটি আশ্চর্য আছে পৃথিবীতে সবাই তা জানে
আমাদের দেশে আছে একটি স্মৃতির সৌধ সেই তালিকায়
চাঁদনি রাতের এক রুপোলি জ্যোৎস্নার সাজে সেই মোহিনীকে
দেখার সৌভাগ‍্য আজও স্মৃতি হয়ে মনকে ভরায়
বাকিরা বিদেশে তাই ইন্টারনেটে শুধু সীমিত আলাপ
পকেটে শূন্যতা বলে ওইটুকু পরিচয় নিয়ে সুখে থাকো
একটিও আশ্চর্যকে স্বচক্ষে না দেখে সুখে অনেক মানুষ
সীমার মধ্যেই রাখো ছোট সুখ, পেরিয়ো না স্বপ্ন দিয়ে তৈরি করা সাঁকো
সাতটি আশ্চর্য নয় দেখতে চেয়েছি শুধু গুহাচিত্রে ধরা দৃশ‍্যাবলি
তাও তো হল না দেখা, অপরূপ সে আশ্চর্য আজও নিরালায়
তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত
রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা
আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর
কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি
তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়
ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি
অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা
তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

চিত্রণ: মনিকা সাহা

8 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »