Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

পেঁয়াজ হাঁটে, তাও নাকি ‘মিশরীয়দের মত’

পেঁয়াজ কেবল একটি নিত্যপ্রয়োজনীয় সবজিই নয়, আমাদের দেশে সে এক ঝাঁঝালো রাজনৈতিক ইস্যুও। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ হয়েও আক্রার সময় তাই সুদূর মিশর থেকে পেঁয়াজ আমদানি করে ভারত। পিরামিডের দেশ থেকে পেঁয়াজ আমদানি করে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তানও। তো সেই মিশরীয় পেঁয়াজের বৃত্তান্ত জানতে গিয়ে এক অদ্ভুত ধরনের পেঁয়াজের হদিশ মিলেছে। যার নাম ‘ইজিপ্সিয়ান ওয়াকিং ওনিয়ন’ বা মিশরীয় হাঁটিহাঁটি পেঁয়াজ। পেঁয়াজ হাঁটে? খুঁজে দেখতে হয় জিনিসটা।

এ পেঁয়াজ সে পেঁয়াজ না। মানে, আমাদের দেশের মত এ পেঁয়াজ গাছের গোড়ায় ফলে না, এ পেঁয়াজ ধরে গাছের আগায়। সেই পেঁয়াজ আবার আপনিই মাটিতে ঝরে পড়ে ১ থেকে ৩ ফুট পর্যন্ত এলাকা জুড়ে। জন্ম নেয় নতুন গাছ। এক জায়গা থেকে আরেক জায়গায় এই স্থান পরিবর্তনের কারণেই কি তার নাম ‘ওয়াকিং ওনিয়ন’? আক্ষরিক অর্থ সেই দিকেই নির্দেশ করছে।

এই ধরনের পেঁয়াজ অবশ্য অন্য অনেক দেশেই হয়। তবে এর নামের সঙ্গে ‘মিশরীয়’ শব্দটি কেন জুড়ে রয়েছে, সেটাই রহস্য। সে কথায় আসার আগে বলি, এই ধরনের পেঁয়াজকে ‘ইজিস্পিয়ান ওয়াকিং ওনিয়ন’ ছাড়াও ‘ট্রি ওনিয়ন’, ‘টপ ওনিয়ন’ এবং ‘উইন্টার ওনিয়ন’ নামেও ডাকা হয়। যদিও এর স্বাদ ও গন্ধ সাধারণ পেঁয়াজের মতই। তবে গাছের শাখায় হওয়া এই পেঁয়াজ আকারে তত বড় হয় না। ভীষণ শীত সহ্য করতে পারে। মাইনাস ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও দিব্বি বহাল তবিয়তে থাকতে পারে।

বোটানিকালি অ্যালিয়াম এক্স প্রোলিফেরাম শ্রেণিভুক্ত এই পেঁয়াজকে জেনেটিক পরীক্ষার মাধ্যমে সাধারণ পেঁয়াজ (অ্যালিয়াম সিপা) এবং সবুজাভ ও লম্বাটে ওয়েলস ওনিয়নের (অ্যালিয়াম ফিসটুলোসাম) মধ্যে ক্রস বা সংকর হিসেবে বিবেচনা করা হয়। গাছের প্রতিটি ডগায় পর্বে পর্বে সাধারণ পেঁয়াজকলির মত দেখতে ফুল হয়। গুচ্ছ গুচ্ছ, সাধারণ পেঁয়াজের মত একটি ফুল নয়। সেখান থেকে আবার ডগা বের হয়ে তার শীর্ষে একই রকমের ফুলের গুচ্ছ তৈরি হয়। ফুলগুলিই ক্রমে পেঁয়াজে পরিণত হয়। পরিপক্ক হয়ে গাছেই শিকড় ছড়ায় এবং শেষমেশ ঝরে পড়ে নতুন গাছের জন্ম হয়।

Advertisement

‘ইজিপ্সিয়ান ওয়াকিং ওনিয়ন’ নামটিতে ‘ইজিপ্সিয়ান’ শব্দটি কীভাবে জুড়ে গেল? জানা যাচ্ছে, প্রাচীন মিশরীয়রা পেঁয়াজের উপাসনা করতেন। তারা বিশ্বাস করতেন, পেঁয়াজের গোল আকার এবং ঘনকীয় রিংগুলি চিরজীবনের প্রতীক। এমনকী ফারাওদের কবরগুলিতে পেঁয়াজ ব্যবহার করা হত। চতুর্থ রামেসেসের অস্থিপঞ্জর মিললে তাঁর অক্ষিকোটরে ছোট পেঁয়াজ পাওয়া গিয়েছে। মিশরীয়দের হাত ধরে এই পেঁয়াজ বাকি দুনিয়ায় পৌঁছেছে কি না, তা অবশ্য জানা যায়নি। তাই ইজিপ্সিয়ান ওয়াকিং ওনিয়ন বা মিশরীয় হাঁটিহাঁটি পেঁয়াজের নামে ‘মিশরীয়’ অংশটি একটি রহস্য হিসেবে রয়ে গিয়েছে। সম্ভবত নামটি তার চলার পথকে বোঝায়।

তারা কি ‘মিশরীয়দের মত’ হাঁটে? কে জানে!

চিত্র : গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »
কাজী তানভীর হোসেন

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »