Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মালবিকা মল্লিকের গুচ্ছ কবিতা

দ্ব্যর্থার্থ

গহীনে এক মেঘলা আকাশ থাক
যে আকাশে আঁধার জুড়ে প্রেম
অন্য আকাশে আলোর রোশনাই
ভালবাসার হোক শহুরে লেনদেন।
ভ্রান্ত ব্যাকুল উষ্ণতারা ঠোঁট মাপে
পরিযায়ী কিছু পোশাকী বুনন বেচা
বিচিত্র এই সেলুকাসের দেশে…
মৃত সরোবরও বিশঙ্ক পাহাড়ি ঝোরা।

ক্ষুধা

একটু নিরালা খুঁজছে ওরা
কাফন সরিয়ে তাই ঠিক আমার পাশে
ব্যঙ্গ করছে জনান্তিকে
একটুকরো আবাদি জমিন চায় ওরা।

ফুটপাতে চলেছে সার বেঁধে কেনাবেচা
ওরা ওদের ভবিষ্যৎ বেচে বর্তমান কিনবে
হাইরোড ওদের পলস্তারা ছাড়ানো পোড়া কাঠের মত
তবু স্বপন বুনছে ওরা ইস্তাহারে।

যন্ত্র তন্ত্র মন্ত্রের গায়ে নামাবলি চাপিয়ে ওরা আজ দাফনে যাচ্ছে
পরিবর্তন হয়ে যায় সব
ভিটেমাটি, জাত, ধর্ম, অধর্ম
শুধু ক্ষুধার কোনও শ্রেণিবিন্যাস হয় না…
ভুখা পেটের কোনও নামান্তর নেই।

রক্ষাকবচ

আজ শুধু দিয়ে যাব কিছু
আঁজলাভরে পান করাব আলো
প্রদীপ শিখায় জ্বলন্ত তুবড়ি হয়ে
আকাশভেদী নক্ষত্র হয়ে জ্বলো।

দিকভ্রান্ত সঙ্গের শক্তি অনন্ত
সোমের বলয়ে লক্ষ্যভেদী অনুষঙ্গ
কামিনী কাঞ্চন মোহের জাল অমোঘ
তবু হায়, দানের নেশায় কণ্ঠ পিপাসার্ত।

কীসের আশা, এ প্রশ্ন নিশ্চিহ্ন
জননী, জায়া, কন্যা, কোন আসনে রমণী পূজ্য?
নিশ্ছিদ্র দুর্গ গড়ব চারিপাশ
প্রণয়ী হয়ে রক্ষাকবচ হব।
প্রণয়ী আমি, তোমার রক্ষাকবচ হব…

বেবুশ্যি সতী

অগ্নিপরীক্ষা প্রতিদিন, প্রতিরাতে
আমৃত্যু বেবুশ্যি
কত টাকায় কেনা যায় তোকে?
চোখের ইশারায়, দুটো মিঠে কথা, মস্করাতে…
ডাক দাও, দেখি একবার চেখে।
সাদা ধবধবে চাদরে হয়েছে পরীক্ষা, ঠকায়নি তো সোয়ামিটাকে?
তবু অগ্নিপরীক্ষা প্রতিদিন, প্রতিরাতে।

Advertisement

কার সাথে শাঠ হয়েছে তলে তলে
কালনাগিনী ঢুকেছিল কি কক্ষের ছিদ্রপথ বেয়ে?
লাগাও খোঁজ
কড়া করো প্রহরা যত
মনের কানাগলিতে পরাও লোহার শিকল বা আরও মজবুত কোন ধাতুতে
সূর্যের আলো যেন না ঢোকে কারাগারে
কেউ ছুঁয়ে ফেলেনি তো আলগোছে, চোখ দিয়ে, চাঁদের আলোতে?
মনে বাসা করেনি তো পরপুরুষে?

শত পরোপকারীর সহস্র জিজ্ঞাসু দৃষ্টি
তবু হাল ছাড়েনি, সে লাইনের মেয়ে
সকলের কাছে ছুটি নিয়ে হারিয়েছে সেদিনের মেয়ে
সতী মেয়ে তার সতী মায়ের কোলে…

পূজা ও প্রেম

না বলা কথাগুলো বইয়ের ভাঁজে ছটফট করে
মুক্তি দিতে চায় নিজেদের
কতিপয় হয়তো এ ভালবাসার স্পর্শ মাখবে
লাভ কী প্রকাশে!
তবু শীতঘুম বারংবার বিদ্রোহী হয়ে ওঠে।

একলা বাতাস ধীর গতি নিয়ে এগিয়ে আসে
উন্মুক্ত করে বন্ধ বইয়ের এক একটি পাতা
চমকে ওঠে
আবিষ্কার করে নিজেকে
প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, বাক্যে,
বইয়ের প্রতিটি পাতায় যে তারই ছবিই আঁকা!

বাতাসের আজ বইয়ের সাথে আলাপন
কথা তাদের বৃষ্টি হয়ে ঝরে অধর বেয়ে
শব্দরা ভাষা হয়ে আলোকসাজ পরে
এ মিলন সাক্ষ্য দেবে শুধু দেবলোকে

চিরপ্রেমের জোয়ার আহ্নিকগতিতে

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + two =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »