Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আদালত ও মান্টো

‘একদিন সাহিত্য, শিল্পকলা সব সেনসার্ড হয়ে যাবে।’

‘বাই দ্য গ্রেস অফ আল্লাহ’ নামের একটি প্রবন্ধে বহুদিন আগেই এই অনুমান করেছিলেন, এই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ছোটগল্পকার সাদাত হোসেন মান্টো। অথচ নিজের জীবনে তাঁর মত আর কোনও লেখককে এত বিতর্কের মধ্যে পড়তে হয়নি, এমনকি আদালতেও নিজেকে নিজের জন্যে লড়তে হয়েছে। মান্টোর জন্ম ১৯০২ সালের ১১ মে, এবং মৃত্যু ১৯৫৫ সালের ১৮ জানুয়ারি। তাঁর পুর্বপুরুষেরা আদতে কাশ্মীরের বাসিন্দা হলেও তাঁর জন্ম পাঞ্জাবের লুধিয়ানাতে।

জীবনে অবশ্য কাশ্মীর নিয়ে তাঁর খুব গর্ব ছিল, এমনকি নেহরুকে একটি চিঠিতে লেখেন, ‘being beautiful was the second meaning of being Kashmiri.’ তাঁকে ভারত ও পাকিস্তানে মিলিয়ে মোট পাঁচবার আদালতে অশ্লীলতার জন্যে অভিযুক্ত হতে হয়েছিল। ১৯৪৭ সালে স্বাধীনতার আগে ব্রিটিশ ভারতে ২৯২ ধারায় তিনবার ও স্বাধীন হওয়া পাকিস্তানের আদালতে দুবার।

তাঁর যে সব গল্পগুলি বিতর্কিত হয়েছিল সেগুলি হল, ‘কালি সালোয়ার’, ‘ধুঁয়া’ ( ধোঁয়া), ‘বু’ ( গন্ধ), ‘ঠান্ডা গোস্ত’( শীতল মাংস), ‘টোবা টেক সিং’, ‘তামাশা’, ‘খালি বোতল’ এবং ‘উপর, নিচে, অউর দারমিয়ান’। ‘কালি সালোয়ার’ গল্পের জন্যে তাঁকে মোট তিনবার দিল্লি থেকে লাহোরের আদালতে যেতে হয়েছিল। ‘ধুঁয়া’ ও ‘বু’ গল্পের জন্যে সেই সময়কার বম্বে থেকে লাহোর আদালতে যেতে হয়েছিল। কিন্তু মান্টোর নিজের কথায়, ‘‘ঠান্ডা গোস্ত’ নিয়ে হয়রানি সবাইকে ছাড়িয়ে গেল।’’

যদিও সেই সময় তিনি নিজে পাকিস্তানেই ছিলেন। তিনি এরপর আরও লেখেন, আদালত এমন একটি জায়গা যেখানে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়। উনি একদিকে যেমন পুলিশদের পছন্দ করতেন না তেমনি অন্য দিকে তিনি প্রার্থনা করেছিলেন, ‘কাউকেই যেন আদালতে যেতে না হয়।’

এই বিচার সংক্রান্ত ঘটনার সূত্রপাত বেশ অদ্ভুতভাবে হয়। করাচির, ‘পায়াম-ই-মাসরিক’ নামে একটি পত্রিকা মান্টোর বিনা অনুমতিতে ‘উপর, নিচে, অওর দারমিয়ান’ নামে একটি ছোটগল্প লাহোরের ‘এহসান’ নামে আর-একটি পত্রিকা থেকে নিয়ে প্রকাশ করে দেয়। তার পরেই করাচি সরকার মান্টোর নামে সমন জারি করে। এই গল্পের সূত্র ধরে মান্টোর ঘরে পুলিশি অত্যাচার হয়। তাঁর লাইব্রেরির বেশ কিছু বই এমনকি পাণ্ডুলিপি নষ্ট করে দিলেও এই রাগ জমে থাকে ‘ঠান্ডা গোস্ত’-এর জন্যে। লেখাটির বিষয় ছিল একটি মৃত শরীরের সঙ্গে যৌনাচার (necrophilia)। বলা হয়, এই বিষয়ের সঙ্গে বর্বরতা ও দাঙ্গা-পরবর্তী সমাজের ঘটনাপ্রবাহকে মান্টো তাঁর ছোটগল্পে নিয়ে এসে ছিলেন তা সেই সময়কার পাকিস্তানের মৌলবাদীদের এক্কেবারেই পছন্দ হয়নি।

অন্যদিকে প্রথম থেকেই মান্টো জিন্নার মুসলিম লিগের কঠোর সমালোচনা করেছিলেন, যার ফলস্বরূপ পাকিস্তানে মান্টোই প্রথম লেখক যাঁর বিরুদ্ধে সেখানে অশ্লীলতার জন্যে অভিযোগ হয়। মান্টো নিজে অবশ্য বলতেন, ‘আমি পর্ণোগ্রাফার নই, ছোট গল্পকার।’ এবং, ‘আপনারা যদি গল্পগুলি সহ্য করতে না পারেন তার মানে এই সমাজ অসহ্য।’ তার পরেও ভারত ও পাকিস্তান মিলিয়ে তাঁর এতগুলি গল্প অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল, এবং দুই দেশেই ২৯২ ধারাতে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। এই মামলাতে মান্টোর জেল না হলেও ফাইন হয়, যদিও মান্টো নিজে এই মামলার রায়টিকে তাঁর নিজের mental imprisonment বা intellectual jailed ভাবেন। এই মামলার পরেই মান্টোর মানসিক রোগ দেখা দেয়, এবং পাঁচ মাসের মধ্যে তাঁর মৃত্যু হয়।

‘…that which is otherwise not lawful is made by necessity.’ এটি হেনরি ক্যাপটনের একটি উদ্ধৃতি যা পাকিস্তানের গর্ভনর জেনারেল গোলাম মহম্মদ ও সেডিয়াকেলের জুরি মান্টোর একটি লেখা প্রসঙ্গে ব্যবহার করেন। সুপ্রিম কোর্টের একটি মামলায় মান্টোর বিপক্ষে রায় দেওয়া হলে ১৯৫৪ প্রধান বিচারপতি মান্টোর হয়ে অশ্লীলতার বিপক্ষে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে রায় দেবার সময় এই উদ্ধৃতি ব্যবহার করেন। এই বিচারে মান্টোর জেল না হলেও জরিমানা হয়। যদিও শোনা যায়, বিচারপতি কোর্টের মধ্যেই মান্টোকে সরাসরি বলেন, ‘মিঃ মান্টো, আমি মনে করি আপনি আমাদের সময়ে সবচেয়ে বড় লেখক। আমি চাই না, আপনার প্রতি আমার কোনও সহানুভূতি নেই, এমন মনে করেন।’ শোনা যায় পরবর্তী কালে বিচারপতি নিজেই মান্টোর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবার কথা বলেন, এবং একটি কফির দোকানে তাঁদের নিজেদের মধ্যে কথা হয়।

Advertisement

এবার আসা যাক ‘ঠান্ডা গোস্ত’ গল্পটির কথায়। এটি প্রথমে পাকিস্তানে মান্টোর পরিচিত ‘নাকোশ’ (naqoosh) ম্যাগাজিনের সম্পাদক আহমেদ নাদীম কাসমি প্রকাশ করতে অস্বীকার করলেও পরে এই গল্পটি প্রকাশের জন্য পাঞ্জাব সরকার ম্যাগাজিনটিকে ছয় মাসের জন্য ব্যান করে দেয়, এমনকি বিভিন্ন জায়গায় গল্পটির বিরুদ্ধে লেখাও হয়। অন্য আর-একটি ম্যাগাজিন Adb-i-Ltif, এখানেও গল্পটিকে প্রকাশ করানোর চেষ্টা করা হলেও প্রুফ রিডিংয়ের পর গল্প ফেরত পাঠানো হয়। Naya Dau নামে অন্য আর-একটি পত্রিকাতে মমতাজ সিরিন গল্পটি প্রকাশ করবার চেষ্টা করে ব্যর্থ হলে প্রাথমিকভাবে মান্টো গল্পটি কোথাও না প্রকাশ করবার সিদ্ধান্ত নিয়ে নেন। পরবর্তীকালে সম্পাদক আরিফ আব্দুল মার্টিন একটি ম্যাগাজিনে এই গল্পটি প্রকাশ করেন ১৯৪৯ সালে। প্রথম কয়েক সপ্তাহের মধ্যে পত্রিকাটি পরিচিতি পায়, জনপ্রিয়তাও অর্জন করে, মান্টোর প্রাথমিক চিন্তা কাটে। ঘনিষ্ঠ মহলে বলে ফেলেন, ‘যাক আর কোনও চিন্তা নেই।’

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সরকারের প্রেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে চৌধুরী মহম্মদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ওই ম্যাগাজিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বাজার থেকে জোর করে ম্যাগাজিনের সমস্ত সংখ্যা তুলে নেওয়া হয়। এই ঘটনার কিছুদিন পরেই এই ম্যাগাজিন ও গল্পটি পাকিস্তানের সাধারণ মানুষ পড়তে পারবেন কিনা সে বিষয়ে বোর্ড গঠিত হয়। বিভিন্ন পত্রিকার সম্পাদক সেই বোর্ডে থাকেন, তবে কোনও রকম সিদ্ধান্ত না নিতে পারবার জন্য পুরো বিষয়টি আবার আদালতে যায়। খুব অল্পদিনের মধ্যেই পত্রিকা গোষ্ঠীর কয়েকজনকে গ্রেফতার করা হয়। কোর্টে এই মামলার সাক্ষী হিসাবে কাশ্মীরের শিক্ষা দপ্তরের প্রাক্তন ডিরেক্টর খালিফা আব্দুল হাকিম, আহমেদ সাহিদ, লাহোরের ডয়াল সিং কলেজের মনোবিদ্যার প্রফেসর প্রমুখদের ডাকা হয়।

এই কেস চলবার সময় একদিন একটা ভারি অদ্ভুত ঘটনা ঘটে। মান্টোর উকিল তাসাদ্দাক হোসেন উপস্থিত না থাকবার জন্যে মান্টো নিজেই একদিন সওয়াল করেন। আসলে মান্টোর গল্পের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ ছিল তা হল, গল্পে অপবিত্রতার অতিরিক্ত ব্যবহার। যদিও এক উকিল ডক্টর সিজাউদ্দীন মান্টোকে ‘জীবনের চিত্রকর’ বলেন। এমনকি একদিন কোর্টে মান্টোর হয়ে কোনও উকিল উপস্থিত হতে না পারলেও পরবর্তী কালে একদিনে চার জন জুনিয়র উকিল মান্টোর হয়ে কোর্টে দাঁড়ান। সবচেয়ে ভাল কথা, এতসবের পরেও মান্টোর জেল না হয়ে জরিমানা হয় ও অনাদায়ে আরও একুশ দিনের জেলের সাজা পান। বাকি দুজন প্রকাশক ও সম্পাদকের জরিমানা হয়। ১৯৫০ সালে এনায়েতুল্লা খান মান্টোর দেওয়া ফাইন ফিরিয়ে দেবার কথা বলেন। এই ট্রায়ালের ওপর মান্টোর নিজেরও লেখা বই আছে। যদিও মান্টোকে মুক্তি দেবার কিছু দিন পরেই পাঞ্জাবের সরকার আবার আপিল করে।

দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লেখক মান্টোকে কোনও দেশের কোনও সরকারই সেই অর্থে কোনও সম্মান দেয়নি। শুধুমাত্র তাঁর পঞ্চাশতম মৃত্যু বছরে একটা ডাক টিকিট প্রকাশ করে লেখা হয়, ‘পাকিস্তানের লেখক।’ আমাদের কাছে দুঃখের কথা হল, আমরা কেউই মান্টোর মূল্যায়ন করতে পারিনি। মান্টোকে একবার প্রশ্ন করা হয়, ‘এই যে ভারত পাকিস্তান ভাগ হল, এত হিন্দু, এত মুসলমান মারা গেল আপনি কীভাবে দেখছেন?’ উত্তরে মান্টো বলেন, ‘আমি দেখলাম এতজন মানুষ মারা গেল।’ আজকের এই অস্থির যুগে আমাদের বার বার করে মান্টোকে স্মরণ করতে হবে।

ঋণ: মান্টো ও অশ্লীলতা- ঋভু চট্টোপাধ্যায়, দুর্বাসা পত্রিকা শীত ও বইমেলা সংখ্যা, ২০২০। এবং আরও বেশ কিছু পত্রপত্রিকা ও ই’ম্যাগাজিন।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =

Recent Posts

প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »