Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিষ্ণুপদ বালার গুচ্ছ কবিতা

অঘ্রাণের আরেক নাম

অঘ্রাণের আরেক নাম সানাই মাস।
গালভরা বিসমিল্লা খান।
তুষারশুভ্র শোলাবাগানে
কম্পিত ঠোঁটে শুভদৃষ্টি!
কাটা চালতের ঘ্রাণ চারিদিক। সেইসঙ্গে বাতাবি লেবু…
লেটুসপাতার মত নীলাকাশ।
সক্কালবেলা গোলাপ ফুলে স্যালাদ-অয়েল শিশির ছেটাল কে?
সানাই মাসে প্রথম ক্রুস বোনা শীতসকালের মত
তোমার আগমন আমার এ শূন্যঘরে।

 

গ্রিন স্যালাদের মত সকাল

আজকের সকালটা কেমন গ্রিন স্যালাদের মত লাগছে।
একটু আগে কি বৃষ্টি হয়ে গেছে নাকি?
নাকি কচি জামপাতায় কেউ স্যালাদ-অয়েল দিয়েছে ছিটিয়ে
মেয়োনিজ সসে ডুবিয়ে তোলা হয়েছে ঝুনো পাকা
রয়েল ফল। এও কি রাশিয়ান স্যালাদ নাকি?
বুলবুল পাখির মত চাক চাক কাঁচাপাকা টমেটো।
কাটা গাজরের মত হলদে পাখির মেলা বসেছে সজনের ডালে…
ঘ্রাণে নয়, দর্শনে আমার পরিপূর্ণ পেট ভরে যায়।

 

কুমারীশেকল

সকাল সাড়ে দশটা বেজে গেলে
লালা না ঝরলেও—
বেড়ে যায় প্যাভলভের প্রতিবর্তক্রিয়া।
হৈমন্তী বাতাস এসে উসকে দেয় নিভন্ত আগুন।
ফলন্ত সুপারি ও আপেল গাছের শোভাযাত্রা।
গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরাবতী ও কাবেরী নদীর
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় রাজহংসগ্রীবার স্মরণীয় পঙ্‌ক্তি
কোজাগরী রাত ও মাঘের পঞ্চমী তিথি মিলেমিশে
এ এক অন্য দেবীসরণি
কুমারীশেকলে আটকে যায় এই গ্রীষ্মহৃদয়।

 

শরৎপাখি

চোখের পলকে উড়ে গেল শরৎপাখি সাইবেরিয়া
পদ্মপাতার ওপর এখনও নাচে তার সম্যকজ্যোতি!
তবুও নদীপাড়ে বিদায়ী কাশফুল দোলে অন্য আনন্দ আকাঙ্ক্ষায়
অতঃপর কি পাতা ঝরার পালা বৈকালিক হলুদ আকাশে!

জানি না কবে শীতের গান বাজবে আবার দিগন্তের
কম্পিত ঠোঁটে। কিংবা চৌরাশিয়ার বাঁশি অন্য গ্রহের পাহাড়চূড়ায়!
হল্যান্ডের সবচেয়ে সুগন্ধী টিউলিপ ফুল ফুটবে কি ঘরের দুয়ারে
ভ্যালান্সিয়া নগরের মত সুমিষ্ট ফল দুলবে কি ঘরের চালে?

Advertisement

 

অসুস্থ ছায়া

কত নিচে নামলে তবে
অসুস্থ ছায়াগুলির নাম নথিভুক্ত হয়!

যতবড় সিরিঞ্জ
ততবড় বোবা!

কেউ বলে না
‘শিবকালী ভটচায পড়ো
মুখফুটে কেউ বলে না—
থানকুনি চেনো না?
দুব্বার রস খাও।’

স্টেথোস্কোপ—
লাবডুব লাবডুব শুনতে পাও শুধু
হৃদয়ের খবর দিতে পারো কি?

বিধানবাবু দেখে যান
আপনার প্রিয় ছাত্ররা
মানুষের ছবি আঁকতে বসে
কীভাবে মুরগির ছবি এঁকে ফেলছে!

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 4 =

Recent Posts

প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

ছোটগল্প: ফাউ

গরমকালে ছুটির দিনে ছাদে পায়চারি করতে বেশ লাগে। ঠান্ডা হাওয়ায় জুড়োয় শরীরটা। আকাশের একপাশে আবির। সন্ধে হবে হবে। অন্যদিকে কাঁচা হলুদ। চায়ের ট্রে নিয়ে জমিয়ে বসেছে রুমা। বিয়ের পর কি মানুষ প্রেম করতে ভুলে যায়? নিত্যদিন ভাত রুটি ডালের গল্পে প্রেম থাকে না কোথাও? অনেকদিন রুমার সঙ্গে শুধু শুধু ঘুরতে যায়নি ও।

Read More »