Search
Generic filters
Search
Generic filters
স্বপনকুমার মণ্ডল

স্বপনকুমার মণ্ডল

ড. স্বপনকুমার মণ্ডল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এম এ, পিএইচ ডি। পেশা শিক্ষকতা। চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও তিনি সুপরিচিত। তাঁর লেখা গ্রন্থ 'আবাদি সুন্দরবন'- ভূমি ও ভূমিভিত্তিক রাজনীতির ধারা ১৭৭০-১৯৭০, 'আঠারোভাটির ইতিকথা- আবাদ পর্ব,' বর্ণদীপ, ভাটিদেশের খাঁটি কথা, 'সুন্দরবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি', দেশভাগ ও সুন্দরবন প্রভৃতি পাঠকমহলে সুনাম অর্জন করেছে। তাঁর সম্পাদিত পত্রিকা দক্ষিণের সাঁকো। দীর্ঘ তেরো বছর ধরে পত্রিকাটি দক্ষিণবঙ্গের স্থানীয় ইতিহাস চর্চা করছে। দেশ ও আনন্দবাজার পত্রিকার মতো প্রথম সারির পত্রিকাতেও গল্প লিখেছেন তিনি। বর্গাচাষির লাঠি, কাঁথা, বেওয়ারিশ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গল্প। এছাড়া দৈনিক আজকাল পত্রিকাসহ অন্যান্য পত্র-পত্রিকায় নিয়মিত ফিচার ও প্রবন্ধ লেখক হিসেবে পাঠক মহলে তাঁর পরিচয় আছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গরিব হওয়ার সহজ উপায়

এককালে পর্তুগিজ-মগরা আমাদের নিম্নবঙ্গ থেকে দাস সংগ্রহ করত মালয়-বার্মাতে শ্রমিকের কাজের জন্য, ইংরেজ সাহেবরাও কিনত গোলাম। আজ আবার মানুষ সস্তা হয়েছে। ঔপনিবেশিক শাসকের দরকার নেই। খোলাবাজারে নিজেরাই নিজেদের কিনছে দেশের মানুষ। মানুষ বিক্রির মেলা বসে এখন গ্রামগঞ্জের হাটে হাটে।

Read More »

কেমন আছেন দণ্ডকারণ্যের সেই মানুষেরা

মরিচঝাঁপি থেকে ফিরে আসার অভিজ্ঞতা কেমন ছিল? গুলির মুখে পড়েছিলেন কি? অজিতবাবু অকপটে জানালেন, ‘ও সব গুলিটুলি কিচ্ছু চলেনি, সব বানানো কথা। মে মাসের পনেরো তারিখ কী ষোলো তারিখ আমাদের তোলে। ঘরবাড়ি ভেঙে দিয়েছিল। আগুনও দিয়েছিল। যাতে লোক আর ফিরতে না পারে, তার জন্য এটা করে। কিন্তু গুলিগালা চলেনি কিছুই। এখন সব রাজনীতি করে বাংলার লোকজন। ফালতু কথা সব। গুলি চলেছিল কুমিরমারির পারে ১৯৭৯-র জানুয়ারিতে। সেটার অন্য কারণ ছিল। আমিও ছিলাম তাতে। একজন লোকাল মহিলা সমেত উদ্বাস্তুদের এক-দু’জন মরেছিল। তবে পুলিশের অবস্থাও খারাপ করে দিয়েছিলাম। গরানের হল্পা বিঁধে গিয়েছিল ওঁদের অনেকের গায়ে।’

Read More »

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »

যুদ্ধ: বৈশ্বিক কসাইখানা, পুঁজির সংকট ও শ্রমের মুক্তি

অবিক্রীত পণ্যের পাহাড় যখন পুঁজির পুনরুৎপাদনকে বাধাগ্রস্ত করে, তখন পুঁজিপতিরা তীব্র আতঙ্কে ভোগে। এই সংকট থেকে উত্তরণের জন্য তারা প্রতিযোগী পুঁজিপতির বাজার ও পণ্য ধ্বংস করতে চায়। আর এই ধ্বংসের বৈধ হাতিয়ার হিসেবে তারা রাষ্ট্র ও সামরিক বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে দেয়। অর্থাৎ, উদ্বৃত্ত পণ্য এবং অতিরিক্ত শ্রমকে ধ্বংস করে পুঁজির ভারসাম্য ফিরিয়ে আনাই বুর্জোয়া যুদ্ধের মূল উদ্দেশ্য। এই শোষণের প্রক্রিয়াকে আড়াল করতে রাষ্ট্র একদল বুদ্ধিজীবী ও নীতিবিদ লালন করে, যারা কৃত্রিম ‘দেশপ্রেম’ ও ‘জাতীয়তাবাদ’-এর আফিম খাইয়ে শ্রমিককে বিভ্রান্ত রাখে, যাতে তারা শোষক ও শোষিতের মধ্যকার মৌলিক শ্রেণি-পার্থক্য ভুলে যায়।

Read More »

বিশ্বকাপ জৌলুসে আর্জেন্টিনা গণহত্যার বধ্যভূমি

বুয়েনস আইরেসের রিভার প্লেটের যে স্টেডিয়ামে তখন খেলা হত, তার মাত্র এক মাইল দূরে ছিল সামরিক সরকারের বন্দিশিবির নেভি স্কুল অব ম্যাকনিকস। সাংবাদিক ডেভিড কক্স ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে গেছিলেন। তিনি ‘ডার্টি ওয়ার’ বইতে লিখেছিলেন, যখন স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচ চলত তখন ওই টর্চার সেল থেকে কান্নার শব্দ শোনা যেত। আর্জেন্টিনার ভুবনমোহিনী ফুটবলে লেগে আছে রক্ত।

Read More »