Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মানসাই: আশ্চর্য বিষয়ের বিস্তার

১৯৭৫-এ জরুরি অবস্থা জারি হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। কাহিনি তেমন এক সময়ে শেষ। আর শেষ হবার পর দীর্ঘ সময় চুপ করে বসে থাকতে হয় পাঠককে। ঐতিহাসিক তথ্য সত্যকে উপন্যাসের ভূমিতে এনে কাহিনি গড়ে তোলা কতটা কঠিন যে কোনও মননশীল মানুষ সেটি উপলব্ধি করেন। সেই দুরূহ কাজটি সহজেই সম্পন্ন করেছেন লেখিকা, ‘মানসাই’ উপন্যাসে। এই উপন্যাসের উপপাদ্য বিষয় রাজনীতি। রাজনীতির চূড়ান্ত নির্মমতা, পেশীশক্তির আস্ফালন, সমাজজীবনে তার প্রভাব সবটাই এই উপন্যাসে ভয়ংকরভাবে বিস্তার লাভ করেছে। নিষ্ঠুর হত্যার, অত্যাচারের জীবন্ত-বর্ণনা পাঠকের রক্ত উত্তপ্ত করে তোলে— এমন লেখিকার কলমের ধার। একই দলের ভিতর ফাটল, মিথ্যাচার, বিপ্লব গড়তে ব্যর্থতা, হতাশা, হাহাকার— কী নেই এই উপন্যাসে? পুলিশের অত্যাচার স্বেচ্ছাচারিতা সবটুকু তুলে এনেছেন লেখিকা নিপুণ চিত্রকরের মতো।

কিন্তু তবু এই উপন্যাসে অন্তঃসলিলা ফল্গুর মতো বয়ে চলে জীবনের জয়গান। সব হারিয়েও নতুন করে বেঁচে ওঠার মরিয়া চেষ্টা। প্রীতিলতা… চল্লিশ পেরোনো বিধবা নারী। সব হারিয়ে রিক্ত তবু জেদ তার অদম্য। যে রাজনীতি তার থেকে সব কেড়ে নিয়েছে, সেই রাজনীতিই যে মানুষের ভাল করার একমাত্র রাস্তা, তা সে ভোলে না। ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না সেই আগুনে। এই উপন্যাসে হিংস্র, কুটিল, অত্যাচারী শাসকের মুখোশ যেমন খুলে দেওয়া হয়েছে, ইতিহাসের সেই কালো অধ্যায়ের সামনে দাঁড়িয়ে এক আদর্শবান জজকেও লেখিকা খুঁজে পেয়েছেন, যাদের মতো মানুষের জন্য সবকালেই নিপীড়িত মানুষ অন্তত একটা আশ্রয় পেয়েছে। আছে সত্যেন, আদর্শবান নির্ভীক এক মানুষ। রাসুর মতো অতি সাধারণ ধাইমাও আছে, যার মন আশ্চর্য ধাতুতে গড়া। আছে কুসুম। কুসুমের কথা বলতে গেলে এখনও চোখে জল উপচিয়ে পড়ছে। এই উপন্যাসে কুসুম সবচেয়ে আকর্ষণীয়। সবচেয়ে সুন্দর, অনন্য।

উত্তরবঙ্গের মানসাই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজবংশী জনপদ ও বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল মানুষেরাই এই উপন্যাসের প্রতিপাদ্য। লেখিকার ভাষার জ্ঞান, তার প্রয়োগ যেমন চমৎকার, তেমন আশ্চর্য তাঁর বিষয়ের বিস্তার। এই উপন্যাস পড়তে গিয়ে জীবন থেকে হারিয়ে যাওয়া কত কত শব্দবন্ধের সঙ্গে আবার দেখা হয়, আখা, নাটাই চণ্ডী ব্রত আর কলার মান্দাসে ভেসে আসা কিশোর। ওই বিশেষ অংশটি পড়তে পড়তে চোখ কখন যেন ঝাপসা হয়ে আসে। বারবার পড়তে থাকি মানসাইয়ের চরের কথা, বালির কথা, নৌকোর কথা। মনে পড়ে সৈয়দ সামসুল হকের নূরলদীনের কথা, যেন শুনতে পাই, ‘জাগো বাহে, কোনঠে সবায়’ লাল পতাকা কাঁধে হৈ হৈ করে জেগে ওঠে মানসাই।

এই উপন্যাস আজকের আর্থসামজিক রাজনৈতিক জীবনেও ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রেক্ষাপট সম্পূর্ণভাবে যুক্তফ্রন্ট ভেঙে যাওয়া, নকশালবাড়ি আন্দোলন, কমিউনিজমের আশ্রয়ে খেটেখাওয়া মানুষের একত্রিত হবার প্রয়াস, জাতীয়তাবাদী কংগ্রেসের সেই সময়কার চরিত্র হলেও আজকের জীবনকেও এর সঙ্গে রিলেট করা খুব একটা কঠিন হয় না।

নাহ্, এই উপন্যাসের কাহিনি আমি একটুও বলব না, আসলে বলতে পারি না, সেটা অন্যায় হবে। এটা যার কাহিনি তাঁর অক্ষরের হাত ধরেই পাঠক এই কাহিনির কাছে এসে পৌঁছাবেন, সেটাই কাম্য। আরও আরও লিখুন আপনি প্রতিভা সরকার। অপেক্ষায় রইলাম।

মানসাই ।। প্রতিভা সরকার ।। কারুবাসা প্রকাশনী ।। মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »