Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মৈথুনকাল

তখন আকাশে তেরছা চাঁদ উঠেছে। পথে-ঘাটে এমন এক প্রশান্তি যেন দূর থেকে বাতাসের সাথে শান্তির সুবাস আসছে। ছোরাপ তেরছা টুপিটা মাথায় পরে হনহন করে বিলের দিকে হাঁটছে। গাঁয়ের অন্যান্য মানুষরাও ওয়াজ মাহফিলে যাবে, তবে ছোরাপের হাঁটা দেখলে যে কারও মনে হতে পারে সে বিলের বীথির মত পথ ধরে হেঁটে যাওয়া আর কোনও মানুষকে ভ্রূক্ষেপ করছে না। তার ডান দিকে যে আলোটা দেখা যায় ওটা শরীফ বাড়ির উৎসবের আলো। ছোরাপ সেই আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বিলের প্রসারিত পথ ধরে আবার হাঁটা শুরু করে।

ওয়াজ মাহফিলের তোরণের কাছে কয়েকজন ভিক্ষুক। ওদের কারও একটা হাত নেই কারও দু’পা বিকলাঙ্গ। কেউ আবার কুষ্ঠ রোগীর মত গরমের ভেতর কম্বল জড়িয়ে পুরো শরীর ঢেকে রেখেছে। একজন গাছের গুঁড়ির মত এক-পা সামনের দিকে এগিয়ে বলছে— আল্লাহু আল্লাহু। আর একজন বুড়োমত লোক ছোরাপের জামায় টান দিয়ে বলছে— হেই বাবা, কিছু দিয়া যা।

এই দুঃখদুর্দশার প্যারেড কাটিয়ে ছোরাপ সামনের দিকে চলছে। সে তুলাতলার নিচে যে ভ্রাম্যমাণ বাজার বসেছে, ভিক্ষুকদের না দেখার ভান করে সেদিকে এগিয়ে যায়। তারপর সে লাইন করে দোকান সাজানো লোকগুলোর মুখের দিকে তাকাতে থাকে। মেয়েদের সস্তা জুতো, মদন মুড়ালি, গুড়ের জিলাপি— যেগুলি লাল লাল রঙের— সেসব বস্তুর পাহাড় ঠেলে সে সামনের দিকে এগিয়ে চলে। একপাশে বানরের খেলা। জটাধারী লোকটি আস্তেসুরে ডুগডুগি বাজায়। মুখে নানা রকম শ্রাব্য-অশ্রাব্য সংলাপ বলে— যেসবের অধিকাংশই হাস্যকর। আর একজন এমনভাবে বক্তৃতা করছে, যেন আধুনিক যৌনবিজ্ঞানের সকল কায়দাকানুন বোঝাতে লোকটা মরিয়া। সে জড়ো হওয়া লোকদের ফটো অ্যালবাম খুলে দেখায়। সেখানে একজন যুবতী সুন্দরী নারী নগ্ন হয়ে তার স্তন আর লোমে ভরা যোনী প্রদর্শন করছে। লোকজন গোল হয়ে দাঁড়িয়ে মেয়েটির ছবি দেখতে চাইছে। মজমাওয়ালা বিশেষ ভঙ্গিতে বলল, বাচ্চারা সরে যাও, এই শোনেন, পকেট সাবধান।

লোকটি শক্তিবর্ধক ওষুধ বিক্রি করে। কেউ কেউ গোড়ালি উঁচিয়ে পায়ের পাতার ওপর ভর করে নব্য যৌনবিজ্ঞানীকে দেখতে যায়। ছোরাপ অল্পকিছু মদন মুড়ালি কিনে ওয়াজের ময়দানের এককোণে গিয়ে বসে।

হযরত নাহমাদুহু পড়ে সটানে বয়ানে চলে যায়। আকাশে অকৃপণ তারকা দপদপ করছে। চাঁদের আলোর আস্তিকে ভেসে যাচ্ছে দুনিয়া। মানুষের পিঠের সঙ্গে মানুষ। আহা! কী আসমানি ফরমান হল নবীর ওপর। পবিত্র গ্রন্থে লেখা আছে সুরাতুল ইউসুফে। একদিন কেনান নগরে যাচ্ছিলেন এক সওদাগরের দল— ওদের সর্দার দুই সহোদর। বসির আর বসরা।
কথিত আছে, নবী ইব্রাহিমের দুই পুত্র। একজন ইসহাক আর অন্যজন ইসমাইল। এই ইসহাক নবীর বংশে জন্ম নেয় নবী ঈস্রাইল বা ইয়াকুব। সেই ইয়াকুবের এগারো পুত্রের একজন ইউসুফ।

হুজুর খুকখুক করে দুটো কাশি দেয়। তার জন্য চায়ের ব্যবস্থা। মওলানা চোখবুজে ওয়াজের শায়ের এমনভাবে আওড়ায় যেন কোনও র‌্যাবাই তওরাতের পদ আওড়াচ্ছে।

একদিন মিশর নগরের আজীজের স্ত্রী জোলায়খা বিবি সুদর্শন ইউছুফকে প্রেম নিবেদন করে। জোলায়খা ছিল ভুবন আলো করা সুন্দরী। যেন বেহেস্তের পরী। তার চুলে ফুলের মালা, বেণীতে ঝংকার তোলে। মাখনের মত তুলতুলে নরম শরীর, মাথায় সুদৃশ্য রাজার পত্নীর মুকুট। এমন রমণীর প্রেম নিবেদন, ভাবা যায়!
মিশরের আজীজ কিনে নিয়েছেন ইউছুফকে। রাজ গোলামকে প্রেম নিবেদন করে লাজে মরে যায় জোলায়খা। কিন্তু তাকে তো ইউছুফকে পেতেই হবে নিজের করে। ভৃত্য রাজার স্ত্রীর আদেশ অমান্য করতে পারে না। সে সাত কামরা বিশিষ্ট একটি নির্জন ঘরে মনিবের স্ত্রীর সাথে যায়। কক্ষটি সুবিন্যস্ত, সুনিপুণ। নাজ নেয়ামতের অভাব নেই। মাথার উপর ছাদে, নর-নারীর সঙ্গমের দৃশ্য। পায়ের তলায় নর-নারীর নগ্ন আল্পনা আর দেয়ালের প্রতিটি স্থানে যৌনসঙ্গমের ইঙ্গিতবাহী কারুকার্য।
জোলায়খা ইউছুফকে এমনভাবে চেপে ধরে যেন তার হাড়গোড় ভেঙ্গে যাবে। ইউছুফ আর জোলায়খার মুখের দিতে তাকাতে পারে না। প্রায়-নগ্ন সুন্দরী রমণী সুসজ্জিত বিছানায় প্রিয় রাজ গোলামের প্রণয়ের অপেক্ষায়। জোলায়খা প্রলোভন দেখায় আর ইউছুফ কথা বলে সেই কারুকার্যখচিত মন্দিরের দিকে তাকিয়ে।
আমি তোমার কাছে ভিক্ষা চাই। আমি তোমাকে ভিক্ষা চাই। জোলায়খা মাথা নেড়ে বলল। তার চোখ থেকে বের হতে থাকে কামের স্ফুলিঙ্গ। তার মিনতির ভঙ্গি আবেগের। আর তার খোলা শরীর থেকে বের হয় সমুদ্রের এপার জেরুজালেম থেকে আনা সুবাসিত আতরের গন্ধ।
ইউছুফ খোদার পয়গাম্বার। তার মনে ক্লেদ নেই, কামের মোহ নেই। সে খোদাকে পরমেশ্বরের মত মান্য করে। তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। মনে মনে আওড়াতে থাকে খোদার পবিত্র নাম। ইউছুফ সাত কামরার মন্দির থেকে খোদার নাম নিয়ে চোখ বন্ধ করে দৌড়ে পালায়।

ছোরাপ ওয়াজের মজলিশ থেকে উঠে যায়। রুপোলি রাস্তায় তার পেছনে ছায়ার চলন্ত গতি। বাতাসে ভেসে বেড়ায় কামের গন্ধ। ওয়াজের তোরণের কাছে পা লুলো দুটো মেয়েলোক। ওদের একজনের মাই লতিয়ে পড়ার মত ঝুলে আছে। ছোরাপের করোটিতে খেলা করে অদ্ভুত কামের নেশা। সে যেতে যেতে নদীর পাড়ে চলে যায়। জলের কাছাকাছি গিয়ে তার চোখের সামনে সেই কারুকার্যময় মন্দির চোখে পড়ে। নদীর জলে বাঁকা জলের ভেতর ভেসে বেড়ায় জোলায়খার অর্ধনগ্ন ছায়া। আহা! কী সুডৌল দুটি স্তন। ছোরাপ লুঙ্গির ভেতর হাত ঢুকিয়ে দেখে শিশ্নটা ফুলে উঠেছে। ওটাকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্লান্ত হয়ে পড়ে। তারপর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ে বিলের ভেতর বাড়িটিতে আলোর উৎসব।

যে রাস্তাটা বিঘাই গ্রামকে পেঁচিয়ে ধরেছে, সেখান থেকে স্পষ্ট দৃশ্যের সীমানায় আর একটি উৎসব। শরীফ বাড়ির লোকেরা বিয়ের উৎসবে মেতেছে। ছোরাপ ধীরে ধীরে আলোর দিকে এমনভাবে চলছে যেন মহাসমুদ্র থেকে কোনও জাহাজ আলোর নিশানা করে এগিয়ে যাচ্ছে। বাড়ির প্রতিটি ঘরের সামনে তিরতির করে মেয়েলোকের ছায়া কাঁপছে। আর তাতে ভেতরের মেয়েদের অঙ্গের নাড়াচাড়া বোঝা যাচ্ছে। ছোরাপের মনে হল সে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখতে দেখতে প্রিয় গানের যেটুকু জানা সেটুকু গাইছে। পানজা বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে নিজেকে খুব সুখী সুখী লাগছে তার। শরীফ বাড়ির উঠানে একটা জটলা। ছোট ছোট বাচ্চা নাচের আয়োজন করছে। কেউ আঙুল উঁচিয়ে দেখাচ্ছে। ধনী ঘরের যেই ছেলেরা এসেছে ওরা গরিব ছেলেমেয়ের নাচকে মনে করে বাহুল্য। ধনী পরিবারের বাচ্চারাও অর্থের বিচার বোঝে— ওরা মনে করে সস্তা পোশাক পরা বাচ্চাগুলো নোংরা, অশিক্ষিত আর বেমানান।

ছোরাপের জোলায়খার কথা মনে পড়ে। সে থিয়েটারের ভাঁড়ের মত একা একা অঙ্গভঙ্গি করে আর হাসে। ঝোপের একদিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখে ভেতরের উৎসব। সেখানে কলাগাছের আড়ালে একটা ধেমড়া মেয়েলোক ফরসা নিতম্ব উঁচু করে পেচ্ছাব করছে। মনে হল ছোরাপের চোখের সামনে থেকে একটা ধূসর পর্দা খুলে গেল। সে নিঃশব্দে অনেকটা জাদুর মত নিজেকে প্রায় শূন্যে ভাসিয়ে মেয়েটির পাছা দেখার জন্য উদ্যোগ নেয়। তাকে হতাশ করে মেয়েটি উঠে চলে যায়। তারপর মেয়েটি দাঁড়িয়ে তার কোনও সই কিংবা বোনের সঙ্গে কথা বলছে। গলার আওয়াজটা কর্কশ, ভাঙা ভাঙা আর কামুক। যেন নরম চোয়ালের ভেতর থেকে আগুনের শিখা বেরচ্ছে। ছোরাপ শরীফ বাড়ির উঠানে বিয়ের নাচ-গান দেখার তাল আর খুঁজে পায় না। তার ইচ্ছা করে কলাগাছের আড়ালে দেখা মেয়েটিকে ঝোপের এপাশে নিয়ে আসে। তার পিলপিলে চোখদুটো ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েটির নগ্ন দেহ দেখে অভিলাষ মিটায়!

কিন্তু সে তো আর ডাকাত নয়! সে চুপি চুপি মেয়েমানুষে ঠাসা ঘরটার কাছে দাঁড়িয়ে একচোখ বেড়ার ফুটোর মধ্যে দিয়ে দেখে ভেতরে নাচের উৎসব। ওড়নাছাড়া মেয়েগুলো স্তন দুলিয়ে নাচছে। আর ওদের পাছায় সের সের মাংস হেলেদুলে ঘুরছে। একদল যুবক সেই দৃশ্য দেখে হাসছে আর শিস বাজাচ্ছে। ছোরাপ ভ্রূ কুঁচকে আকাশের দিকে তাকাল, তারপর নিজের শরীরের দিকে। কেমন কুৎসিৎ দেখাচ্ছে তাকে! একটা গভীর নিশ্বাস ফেলে মুখটা শিথিল করে বিলের পথ ধরে চুপ করে হাঁটতে থাকে। পথে যেতে ছোরাপের মনে পড়ল কার্তিক মাসের কথা। কেমন দল মিলিয়ে কুকুরগুলো রাস্তার তেমাথায় জড়ো হয়। ওরা জোড়া বেঁধে মৈথুনে লেগে পড়ে আর ভাগ হয়ে যায়। আর গরুগুলো ডাক উঠলে সারারাত শরীর খিঁচিয়ে ট্যাডায়। কুকুরের মৈথুনের দৃশ্য, গরুর ট্যাডানির শব্দ ছোরাপের স্নায়ুর ভেতর কুটকুট করতে শুরু করে। তার মনে পড়ে এক মেঘমেদুর সন্ধ্যার কথা। একবার শহর থেকে মেয়ে নিয়ে এসে ছোরাপকে এক যুবক খুঁজে বের করল। ছোরাপ সেই যুগলকে নিয়ে গিয়েছিল বকুলের মায়ের কাছে। বকুলের মা রেইনট্রি ডালের পায়ায় বানানো চৌকিটা দেখিয়ে ছেলেটিকে ইঙ্গিত করে বলেছিল, আপনের গাল ফেরেন্ডের লগোইত ভাল আছে। এইবার চকিতে হুইয়া সমুদ্দুর পাড়ি দেন।

লোকটি বোকা মানুষের মত হাসল তখন। ছোরাপের মনে আছে সেই যুবক-যুবতীর কথা। কী মাখনের মত তুলতুলে চেহারা ছেলে-মেয়ে দুটোর! মেয়েটির মায়াবী মুখের দিকে কতক্ষণ শুধু তাকিয়েই ছিল বকুলের মা। ঘরের প্রান্তের দিকে ছিল দরজাটা। আলোয় আলোয় ভরে উঠেছিল মেয়েটার শরীর। মুখে অল্প কয়েকটা ব্রণ, একটা স্কার্ট আর সুয়েটার ছিল পরনে। কোঁকড়া চুল আর ভ্রূদুটো সাজানো সুন্দর। মেয়েটি ছেলেটিকে শুধু বারবার বলে যাচ্ছিল— তুমি প্রার্থনা করো আমার জেলবন্দি বাবার জন্য।
তারপর ওরা সঙ্গধরা সাপের মত পেঁচিয়ে পেঁচিয়ে সঙ্গম করেছিল।

বকুলের মা ছোরাপকে আড়ালে ডেকে বলেছিল— আহারে! কোন গিরাস্থ ঘরের মাইয়া শয়তান পোয়াডার লচি কতায় ভুইল্যা কপালডা পোড়ল!

ছোরাপের আধভাঙা চোয়ালের দুপাশের উঁচু হাড় দুটোতে হাত ছুঁয়েছিল বকুলের মা। এগারো বছরের বিধবা জীবনের পূর্বের দৃশ্যগুলো ঝাঁকি দিয়ে উঠেছিল বকুলের মায়ের চোখের সামনে। খপ করে ছোরাপের বালকবেলা পেরুনো মুখ আঁচলের তলায় চেপে ধরেছিল বকুলের মা।

ছোরাপ তখন নাক বের করে শ্বাস ফেলতে ফেলতে বলেছিল— চাচি ইট্টু আওয়ালে আও।

যুবকের যৌনতাড়না কী যে অদ্ভুত সুন্দর হতে পারে; বকুলের মায়ের সেই ঘটনার আগে জানা ছিল না।

সেই রাতে ছোরাপের মনের ভেতর যে ভুত চেপেছে তার একটা বিহিত হওয়া দরকার। সে মনে মনে ঠিক করে— আরবজানের ডেরায় যাবে। চুপিচুপি হোগলার বেড়া ফাঁক করে পেছন দিক দিয়ে কুকুরের মত ঢুকবে। পেছনে একটা কুকুর ডাকছে, আর একটা কুকুরমন কী করে ভয় পাবে তাকে! আরবজানের মুখটা চেপে ধরে বসে পড়বে তার বুকের ওপর। গায়েগতরে জোর আছে ছোরাপের। আরবজান মাগি যদি চেঁচায় তবে জোরে একটা থাপ্পড় মারবে কান বরাবর। তখন নিশ্চয়ই চোখের পলকে কেঁচোর মত বেঁকে যাওয়া রাস্তাটা মরা সাপের মত চোখের সামনে দেখবে। আরবজানের আধমরা শরীরটা হাতিয়ে হাতিয়ে ছেনে দেখবে কিছুক্ষণ। তারপর যা হবার হবে। কী আর এমন হবে! এইসব উৎসবে ফি বছর বিঘাই গ্রামে এক একটা অঘটন তো ঘটেই থাকে। ছোরাপের মনে পড়ল কয়েক বছর আগের সেই ঘটনাটা। শিশু বক্তার চমকপ্রদ ওয়াজের বছর আরবজানের ঘরে এমনই এক কাণ্ড ঘটেছিল। গ্রামটা প্রায় পুরুষশূন্য ছিল সেই রাতে। খুলনা শহরের এক হোটেলে বাবুর্চির কাজ করে আরবজানের স্বামী। বাড়িতে দুবছরের ছেলেকে নিয়ে আরবজান একা থাকত। মাগির শরীরে একদলা মাংস নেই তবে ওর পাছাটা কী করে এত পুষ্ট হয়েছে কে জানে! সেই রাতে কোথা থেকে যেন এক চোরচোট্টা, বাটুয়া লোক এসে আরবজানের গলার ওপর রামদাওখান চেপে ধরল। চিংলা মেয়েমানুষ আরবজান; চোট্টার ভারে একদম নড়তে পারল না।

দাওখান একপাশে রেখে লোকটা আরবজানের শরীরটা নাগালে আনার চেষ্টা করল। আঁধারে ধস্তাধস্তি করা লোকটি ছিল অস্থির, শক্তিশালী, নির্ভীক। গলার ওপর ভাঁজ করা মাথার ফকফকা রামদাটা ধরে আরবজানকে কায়দা করে ফেলল। ওর ছেলেটা ঘুমিয়ে জল হয়ে ছিল তখন। শিশুটি নড়েচড়ে কেঁদে উঠলে পলায়নরত চোরচোট্টার দিকে অন্ধকারে আঙুল তুলে আরবজান চেঁচাতে চেঁচাতে বলল— ওই, গ্যালে, গ্যালে, গ্যালে…

আরবজানের চোট্টা খেদানোর ঘটনাটা গ্রামের কে না শুনেছে? যুবক, বৃদ্ধ আর উঠতি বয়সী মেয়েগুলো, সবাই। আরবজান সকালে যে যুবকের কথা বলল, সেই যুবকের মা-বোন এসে ইচ্ছেমত আরবজানকে শাসিয়ে বলল— ও মাতারি, দেও দিহি মোর পোয়ারে চেন্নক?
আরবজান বিস্ময়ভরা চোখে তাদের দিকে তাকিয়ে বলল— হ, চেন্নক!

পাড়ার পোংডা ছেলেটি আরবজানের দিকে তাকিয়ে ফোড়ন কেটে বলল— রাইতের বেলা চোরচোট্টার নঙ্কুর মাপ তো আরবজান ঠিক-ই লইয়া লইছে। এহন চেন্নক আর কী দেবে।

পাড়া-প্রতিবেশী বেশ উৎসাহের সঙ্গে ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিল— আন্ধার রাইতে আরবজান কারও মুখ দেখে নাই। গাঁয়ের বুড়ো চোট্টার সঠিক ইঙ্গিত পেয়ে বড়লোকের পোলা বলে চুপসে যায়। তার বর্ণিত আলাপের অর্থ— মোগো বাপদাদারা প্রজ্ঞাবান। ইতিহাসের সব ঘটনার অন্তরালে উদ্দেশ্য থাকে, ফাঁকি থাকে। আরবজান কিছু পয়সা চায়।

আরবজান বোকা হরদমের মত বলল— আরে, তোমরা তো মোরে মিথ্যাবাদী কইতে চাইছ। ঘরের ভাঙা আয়নাটা যদি টেলিভিশন অইত তইলে চোরচোট্টার ছবি দেখাইতে পারতাম। সে নাভির নিচের কাপড়ের কুচির গোছাটা হ্যাঁচকা টান দিয়ে বলল, এইভাবে কাপড়টা টান দিয়ে খুলেছিল, তারপর ডান নাকি বাম হাতটা সেহানে চালান কইরা দিয়া… আরও কমু? থাউক গুরাগারা ইহানে। হারাদিন তো পাপ হরো পাপ। অন্তত এই ঘটনাডা বিশ্বাস কইরা কিছুটা ছপ কামাই হরো বুড়ামেয়া।

আরবজান সবাইকে বলতেও পারল না কীভাবে হাতিয়ে হাতিয়ে সে বুঝে নিয়েছে চোট্টার শরীরের গঠন। অভিযোগকৃত যুবকের মা আরবজানকে আড়ালে নিয়ে কানে কানে পরামর্শ করল। কেমন একটা রফা হয়ে গেল দু’মিনিটের মধ্যে। আরবজান আড়াল থেকে ফিরে এসে জড়ো হওয়া লোকদের সামনে মিনমিন করে বলল— কাইল রাইতে মোর ঘরে কেউ আয়ে নাই। দেহেন মুই তো এতিম। মা বাপ কেউ নাই। যে নানায় পালছে মোরে হ্যায়ও বেঁকা হতে হতে কব্বরের দিকে ম্যালা দেছে। আপনেরা একটা রফা হরেন, নইলে খুন্না দিয়া আইয়া পোলার বাহে মোরে রাকপে না।

লোকজনের আর কী কাজ, অযথা গ্রাম্য পলেটিক্সে জড়িয়ে নিজেদের ফ্যাসাদে ফেলে। তারা আরবজানকে ধিক্কার দিতে দিতে যে যার বাড়ি চলে যায়। তারপর থেকে লোকমুখে শোনা যায়, আরবজান রাত-বিরাতে পরপুরুষের হাত ধরে বিল পেরিয়ে নদীর ধারে নিয়ে যায়। রাতের নিস্তব্ধতায় নদীর ধারটা বিষণ্নতায় কাতর হয়। পোকার ঝিঁ-ঝিঁ শব্দ আর শেয়ালের আনাগোনা ছাড়া আর কোনও প্রাণীর স্পন্দন থাকে না। আরবজান হোগল পাতার বনে ঘাসের ওপর তার চ্যাপ্টা পাছাটা এলিয়ে দেয়। তার সাধের নাগর সেখানে নিশ্বাস গরম করতে করতে গড়াগড়ি খায়। রাত্রিকালীন এসব ঘটনা বিঘাই গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। অথচ, কেউ কখনও এসব বিষয় নিয়ে কথা তোলে না।

ছোরাপ বিলের ভেতর হালটের পাশে স্তূপ করা নাড়ার গাদায় কিছুক্ষণ শুয়ে থাকল। চিন্তার নীরবতা ভাঙার পর মান্দার গাছের ফাঁক দিয়ে উত্তরের সীমানায় নদীর দিকে তাকিয়ে দেখে সড়কের ওপর দিয়ে ঘড়ঘড় করে একটা টেম্পু চলে যাচ্ছে। ওটার পায়ের কাছে সামান্য আলো নাচানাচি করে। আর সড়কের ঢালের কাছে বকুলের মায়ের উঠানে টিমটিমে আলোর কাছে কয়েকজন যুবকের পায়চারী দেখা যায়।

ফাল্গুনের রাতের মাদকতা ছোরাপকে আরও বেশি উদাস করে তোলে। সে মগজের গভীরে সুখ সুখ অনুভবে বুঁদ হয়ে থাকে কিছুক্ষণ। তার মাথার ওপর ক্ষয়ে যাওয়া হলদেটে চাঁদ। হালটের খেতের ওপর উদাস করা ফাল্গুনী হাওয়া। সে বিলের মাঝ বরাবর ছিলার পথ ধরে বকুলের মায়ের বাড়ির টিমটিমে আলোর নিশানা ধরে হাঁটে। তার সঙ্গে হাঁটতে থাকে দূরের তারাগুলো আর পথচলা নিজের ছায়া। ছায়াটা ছোরাপকে প্রশ্ন করে, নদীর ধারে দাঁড়িয়ে শরীর ঝাঁকিয়ে সে যে কাণ্ডটা করেছে ছায়ার কাছে সেই দৃশ্যটি গুপ্ত কিছু নয়। কেমন বে-লাজের মত খিলখিলিয়ে হাসতে থাকে ছায়া। ছোরাপ ছায়াটিকে ছুক ছুক করে তাড়িয়ে দিতে চায়। ছায়াটি শূন্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসে। সে আর একটি ঘটনার ফিরিস্তি শোনায়। বিয়েবাড়ির মেয়েটির ফরসা পাছাটা দেখে শরীফের গোয়ালঘরে একবার উঁকি মেরেছিল ছোরাপ। সে বকনা বাছুরের পেছনের পায়ের দিকে কামুক দৃষ্টিতে কেমনভাবে তাকিয়েছিল— ছায়া সে কথাটিও মনে করিয়ে দেয়। ছোরাপ ছায়াটিকে কোনওভাবেই তাড়াতে পারে না।

বকুলের মায়ের বাড়ির কিনারায় গিয়ে ছোরাপ দেখে, বেড়ার ফোকর দিয়ে লাল নীল আলোর ভেলকি। ছোরাপ মাটির ওপর কান পেতে শুনতে পায় ঘরের ভেতর থেকে ভেসে আসা চাপাস্বরের মেয়েলি নখরা। এ যেন যুবক-যুবতীর মৈথুনের উৎসব!

বিঘাই গ্রামের উত্তর প্রান্তের তৃতীয় উৎসবের বাড়িটি সাধারণ মানুষের কাছে রহস্যময়। বাড়িটির পাশ দিয়ে দড়ির মত একটা আধভাঙা সড়ক চলে গেছে— সেই শহর। সেই সড়কের ঢালের কাছাকাছি একটা বাড়িতে বকুলের মা থাকে একা। পঞ্চাশ ছুঁইছুঁই বকুলের মায়ের স্বামী মারা গেছে বহু বছর আগে। একমাত্র ছেলেটি দূর শহরের কোথাও জীবিকার ধান্ধায় ব্যস্ত। বাড়িটি সম্পর্কে সাধারণ মানুষের মুখে অদ্ভুত সব কথাবার্তা শোনা যায়। পুলিশের তাড়া খাওয়া দূর গ্রামের মানুষ এসে বকুলের মায়ের ধ্যাতরা কাঁথার নিচে ঘুমায়। আবার মাঝেমধ্যে প্রেমিকা নিয়ে মউজ-মাস্তি করতে শহর থেকে আসে কেউ কেউ। ভদ্র নগরের যুবক-যুবতীর জন্য দুদণ্ড নিরিবিলি আনন্দের এমন নিরাপদ আস্তানা আর কোথাও নেই!

সেইসব বহু রঙের মানুষের দেয়া টাকায় বকুলের মায়ের ভালভাবে দিন চলে যায়। গ্রামের মানুষ দিন-দুপুরে বকুলের মাকে সামনে পেলে দাঁত কেলিয়ে জিগায়— দুহার রাইতে তোমগো বাড়ি ল্যাম জ্বলে ক্যা?

এমন স্বাভাবিক প্রশ্নে বকুলের মা চওড়া মাড়ি খুলে হাসে। বলে তোরা আইজকাইল চোহেও দেহিস না। মুই তো রাইত বিরাইকে নাং কাড়াই। সেই হাসি মিলিয়ে যেতে যেতে বকুলের মা বড় রাস্তার পথ ধরে দক্ষিণে যায়। পথে তার আরও মানুষের সঙ্গে দেখা হয়। যে মানুষগুলো রাত-বিরাতে নদীর ধারের নির্জন বাড়িটিতে তাস পেটাতে আসে। কেউ আবার ঢাকাইয়া অতিথি নিয়ে আসে মাঝেমধ্যে। রাত গভীর হলে রঙিন পানি খেয়ে টাল হয়ে তারা পড়ে থাকে বকুলের মায়ের ছেঁড়া হোগলার ওপর। ফলে নদীপাড়ের বাড়িটির আঁধার রাতের এইসব কাণ্ড দেখে কথিত সমাজপতিদের আর কিছু বলার থাকে না।

বকুলের মা ছোরাপকে দেখে বলে, অয় ছোরাইপ্যা, তুই মফেল থুইয়া আই পড়লি? মেম্বারের ভাই মোকসেদ ঘুকসি নিয়া আইয়া কাম কইরা চইল্যা গ্যাছে। হেই টাহা দিয়া দুলালে ক্যাসেট আনছে।

—বেলেঙ্গি কইরো না চাচি। হারাম শুওয়ের টাহা এখন খাই না। ছোরাপ বলল।

আমতলায় নতুন বানানো চুলায় বকুলের মা চা জ্বাল দেয়। চায়ের জল থেকে ধোঁয়া উঠে বাতাসে মিশে যায় তেজপাতার সুবাস! চুলার তিন ঝিকার ফাঁক দিয়ে লালচে আগুন দপদপ করে জ্বলে বকুলের মায়ের খরখরা চামড়ার ওপর। ছোরাপ কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে বকুলের মায়ের গালের একপাশে পড়া দপদপে আলোর দিকে। ছোরাপ তাকিয়ে থাকে। ছোরাপ ঘাড় বাঁকা করে বকুলের মাকে ইঙ্গিত করে বলে, ঘরের মধ্যে কী হরে হালারপুতেরা!

ঘরের ভেতর থেকে এক চ্যাঙড়া চ্যাচায়— অই চাচি, চা অইচে?

বকুলের মা গলা আর বাড়ায় না। বিরক্তি উগরে দিয়ে বলে— ও শুয়ার বাচ্চা, দোমন অ। ছোরাইপ্যা আইচে।

রাতের এই শীতল উৎসবে যেন জমে উঠল না ছোরাপের। সে বেড়াটা ঠেলে ঘরের ভেতরে ঢুকে দুলালের কানের কাছে ফিসফিস করে বলে— অয় দুলাইল্যা, ডাইরেক আনো নাই?

কথাটি শুনে ফ্যাচফ্যাচ করে হাসল দুলাল। সে বাইরের দিকে তাকিয়ে বলে, অই ব্যাডা থাম, চাচি এহনো ঘুমায় নায়।

কিন্তু দুষ্টুদের জ্বালায় বকুলের মা ঘুমাতে পারে না। ডাইরেক্ট ছেড়ে দুলাল সিডির সাউন্ড বাড়িয়ে দেয়।

বকুলের মা বারান্দায় শুয়ে শুয়ে সিডির শব্দার্থ অনুবাদ করে। সে দেহটা ভাঁজ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার চেষ্টা করে। একটা পাতলা টিনের বেড়ার আড়ালে চুপ থাকাও বড় দায়। টিভির মনিটরে নীলচোখা মেয়েটি ভেল্কি দেখায়। এক নিগ্রো পুরুষ সেই নীলচোখা নিগ্রো লোকটির কাছে কুকুরের মত কুইঁকুইঁ করে। সিডি দেখা পোলাপাইনগুলোর আচরণ অদ্ভুতভাবে পরিবর্তন হতে থাকে। ওদের চিকন শিরাগুলো নীল কেঁচোর মত ভেসে ওঠে শরীরের আনাচ-কানাচ।

মুহূর্তেই ওদের চেহারাগুলো লাল হয়ে যায়। ওরা আঙুল দিয়ে পায়ের তলার মাটি চেপে ধরে। প্রত্যেকে নিজস্ব ভঙ্গিতে শরীরটাকে প্রবোধ দেয়। ওরা অভুক্ত বাঘের মত গর্জন করে। একটু পরেই চার্জের ক্ষুধায় কাঁপতে কাঁপতে মনিটরের আলো নিভে যায়। হঠাৎ ঝনঝন শব্দে টিনের বেড়াটা আলগা হয়ে যায়। বারান্দায় ধুলার সাথে গড়াগড়ি খেতে থাকে উঠতি বয়সের ছেলেগুলো। ওরা চারদিক থেকে বকুলের মায়ের আঁচল ধরে টানতে থাকে। ওদের অস্থির উন্মাদনায় বকুলের মা বিবস্ত্র হয়ে যায়। সে চওড়া মাড়ি খুলে হাসতে হাসতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এসবের কোনও কিছুই তার কাছে যেন অস্বাভাবিক নয়। সে ঘরের খাটালের ওপর এইসব কর্মকাণ্ড দেখেছে বছরের পর বছর। লজ্জা আর সংকোচ তার কাছে এক ধরনের বাহুল্যতা। জড়তা তার কাছে অচেনা ব্যাধি। কেননা বহু বহু সঙ্গমের একজন প্রত্যক্ষ সাক্ষী সে।

ছেলেগুলোকে একটু সামাল দিতে চেষ্টা করল বকুলের মা। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমতলার পথ ধরে হাঁটতে থাকে ওয়াপদার রাস্তার দিকে। তার ধামার মত পেটটা ময়দার দলার মত সামনের দিকে হেলে পড়ে। চুপসে যাওয়া বেলুনের মত স্তনদুটি নাভির কাছে নেমে আসে। কেমন এক সহখেলোয়াড়ের মত স্বাভাবিক গলায় বলে, ও শুয়াবাচ্চা, ও শুয়াবাচ্চা, ওরোম হরো ক্যা?

তখন পশ্চিমের হলদে চাঁদ বিঘাই গ্রামের শেষ সীমানায় নেমে যায়। ঘন-কালো শূন্যতার কোনও আলোকবর্ষ দূর থেকে প্রকৃতিতে ঝরে পড়ে রহস্যময় অস্থির ধারা। বকুলের মায়ের বহুদিনের ঢেকে রাখা শরীরের গন্ধ ভুরভুর করে বাতাসে ছড়ায়ে যায়। সেই উৎকট গন্ধের এমন মাদকতা, পোলাপাইনগুলো খলবল করতে থাকে ভাঙাচোরা সড়কের ওপর। হঠাৎ ছোরাপের করোটিতে ভর করে ভরাট নিতম্বের একজন নারী অথবা শরীফ বাড়ির বকনা বাছুর কিংবা আজিজ মেছেরের রানি বিবি জোলায়খা। সে নদীর দিকে ফিরে, রাস্তার একধারে দাঁড়িয়ে প্রস্তুত হয় শরীরটাকে আর একবার ঝাঁকানোর জন্য।

চিত্রণ: মুনির হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Recent Posts

গৌতম চক্রবর্তী

দুই হুজুরের গপ্পো

১৯৩০ সালের ১৪ জুলাই, আলবার্ট আইনস্টাইন বার্লিনের উপকণ্ঠে নিজের বাড়িতে স্বাগত জানান ভারতীয় কবি, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি ছিলেন প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী। তাঁদের এই সাক্ষাৎকারটি ইতিহাসের অন্যতম বুদ্ধিদীপ্ত ও মননশীল আলাপচারিতায় পরিণত হয়, যেখানে তাঁরা বিজ্ঞান ও ধর্মের চিরন্তন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন। “সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ট্রাডিশন: হোয়েন আইনস্টাইন মেট টেগোর” গ্রন্থে এই ঐতিহাসিক সাক্ষাতের বিবরণ পাওয়া যায়। এই বইতে বিশ শতকের শুরুতে ভারতের বৌদ্ধিক পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য বৈজ্ঞানিক চিন্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আশা ভোসলে ও তাঁর বাংলা গান

সুদীর্ঘ আট দশক ধরে তিনি তাঁর সঙ্গীতের সুধায় ভরিয়ে দিয়েছেন কেবল ভারত বা এই উপমহাদেশকেই নয়, বিশ্বকে। পরিণত বয়সেই মৃত্যু হয়েছে তাঁর, যেমন কয়েক বছর আগে হয়েছিল তাঁর স্বনামখ্যাত অগ্রজা লতা মঙ্গেশকরের। আশা ভোসলে তাঁর সমগ্র জীবনে বারো হাজার গান গেয়ে গিনেস বুকে স্থান পেয়েছেন। একদিকে ধ্রুপদী সঙ্গীত, অন্যদিকে লঘু, পপ, এমনকী চটুল গানেও তাঁর সমকক্ষ খুঁজে পাওয়া কঠিন। সমসাময়িক কিংবদন্তি শিল্পীদের মধ্যে এজন্য অনায়াসে স্থান করে নিয়েছিলেন তিনি।

Read More »
গৌতম চক্রবর্তী

স্প্যানিশ ছোটগল্প: পুতুল রানি

সত্যিকারের আমিলামিয়া আবার আমার স্মৃতিতে ফিরে এসেছে, আর আমি আবার— সম্পূর্ণ সুখী না হলেও সুস্থ বোধ করছি: পার্ক, জীবন্ত সেই শিশুটি, আমার কৈশোরের পঠনকাল— সব মিলিয়ে এক অসুস্থ উপাসনার প্রেতচ্ছায়ার ওপর জয়লাভ করেছে। জীবনের ছবিটাই বেশি শক্তিশালী। আমি নিজেকে বলি, আমি চিরকাল আমার সত্যিকারের আমিলামিয়ার সঙ্গেই বাঁচব, যে মৃত্যুর বিকৃত অনুকরণের ওপর জয়ী হয়েছে। একদিন সাহস করে আবার সেই খাতাটার দিকে তাকাই— গ্রাফ কাগজের খাতা, যেখানে আমি সেই ভুয়ো মূল্যায়নের তথ্য লিখে রেখেছিলাম। আর তার পাতার ভেতর থেকে আবার পড়ে যায় আমিলামিয়ার কার্ডটি— তার ভয়ানক শিশুসুলভ আঁকাবাঁকা লেখা আর পার্ক থেকে তার বাড়ি পর্যন্ত যাওয়ার মানচিত্র। আমি সেটা তুলে নিয়ে হাসি।

Read More »
যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »