Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মৃত্যু-শিল্প-আলো: তৃতীয় পৃথিবী

কয়েকদিন ধরে কতগুলো মৃত্যু আমাকে আচ্ছন্ন করে রেখেছে। প্রথমটি হল ক্লদ মোনের স্ত্রী ক্যামিলের মৃত্যু। সেই মৃত্যুর ছবিটি, কথিত আছে যা মোনে পাশের ঘরে গিয়ে এঁকেছিলেন। দ্বিতীয়টি হল আকিরা কুরোসাওয়ার দাদার মৃত্যু। অনেকেই এটা জানেন নির্বাক যুগের চলচ্চিত্রে কথক হিসেবে প্রতিষ্ঠা লাভ করা কুরোসাওয়ার দাদা সাতাশ বছর বয়সে আত্মহত্যা করেন। প্রথম মৃত্যুটি ক্যামিলের অসুখজনিত। আকিরার দাদা মারা গিয়েছিলেন স্বেচ্ছায়।

মৃত্যুর পর আকিরাকে একজন বলেছিলেন যে তাঁর দাদার মধ্যে ছিল এক অদ্ভুত অন্ধকার। এই অন্ধকারই টেনে নিয়ে গেছিল তাঁকে মৃত্যুর দিকে। যদিও সবাক চলচ্চিত্র আসার পর নির্বাক চলচ্চিত্রের কথকদের কাজ হারানোকেই অনেকে দায়ী করেন। সারাজীবন ফুল এবং প্রকৃতির মধ্যে থাকা মোনে স্ত্রীর মৃত্যুশয্যার ছবি আঁকতে গিয়ে অন্ধকার চেয়েছিলেন। অথচ তাঁর শিল্পসত্তা সেই অন্ধকারের ওপর বুলিয়ে দিয়েছিল চমৎকার কুয়াশার মত আলো।

মোনে স্ত্রীর মৃত্যুশয্যার ছবি আঁকতে গিয়ে অন্ধকার চেয়েছিলেন।

ঘুমের মধ্যে মরে যাওয়ার এক অদ্ভুত ভয় হয় আমার। মৃত্যুর কথাও আমার জানতে ইচ্ছে হয়। সরাসরি তাকাতে ইচ্ছে করে মৃত্যুর দিকে। জীবনের বেশ কিছুটা সময় ভাস্কর চক্রবর্তীর মতই মৃত্যুকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। জীবনের অসহ্য যন্ত্রণা সেই বয়সে আমাকে এভাবে ক্লান্ত করেনি।

দুদিন আগে আমার বাড়ির সামনে এক নব্বই বছর বয়সী বৃদ্ধ এই জীবন ছাড়িয়ে বহুদূর চলে গেলেন। দুটো চিহ্ন তার সম্পর্কে মনে পড়ে। আমাদের ছাদে এলে দেখতাম জীর্ণ বাড়িটির একটি বারান্দায় বসে তিনি অনন্তের দিকে তাকিয়ে আছেন। তাঁর চোখ স্পষ্ট করে কিছু একটা দেখছে, অথচ আমি জানি নির্দিষ্ট করে কিছু দেখার নেই।
গভীর রাতে তাঁকে ধরে বাথরুমে নিয়ে যেত তার ভাগ্নি। স্বামী অনেক বছর আগে দুর্ঘটনায় মারা গেছে। সেই ভাগ্নি রাতের বেলা তার বৃদ্ধ মামাকে বাথরুমে নিয়ে আসত। দরজা দেওয়ার কোনও প্রয়োজন নেই। বাথরুম থেকে একটা হলুদ রঙের আলো এসে পৌঁছত আমার ঘর অবধি। দূর থেকে শুনতাম— সাবধানে সাবধানে…

একটা হলুদ রঙের আলো যেটি আর দুদিন ধরে জ্বলছে না। দাদার মৃত্যুর অনেক বছর পর কুরোসাওয়া নিজের শ্রেষ্ঠ চলচ্চিত্র বানিয়েছিলেন। ক্যামিলের মৃত্যুর পর একটা সম্পূর্ণ নতুন সিরিজ এঁকেছিলেন ক্লদ মোনে।

একটা হলুদ আলো। একটা বসে থাকার মত বারান্দা। মনে রাখতে হবে আকিরা কুরোসাওয়ার দাদা ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের কথক। সিনেমা এখন নির্বাক নয়। ক্লদ মোনে ইম্প্রেশনিস্ট আন্দোলনের পিতাসমান। আজ সন্ধেবেলা ছাদে উঠে দেখলাম সেই বারান্দায় বসে আছেন আমাদের পাশের বাড়ির সদ্যমৃত বৃদ্ধ। চোখ তাঁর দূরে কোথাও। মুখে তাঁর স্মিত হাসি।

কভার: ক্লদ মোনে এবং তাঁর আঁকা মৃত্যুশয্যায় ক্যামিল মোনে।

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Recent Posts

কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »
তপোমন ঘোষ

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে…

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধ: অন্ধকারে আলোর দিশারী

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।

Read More »