Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সৌগত পুরকায়স্থর কবিতা

জল আগুন আকাশ বাতাস মাটি

জলের শরীরে ছিল টান
কী শীতল, শান্ত অপার
সাঁতারু তো বেহুঁশ হবেই—
নদী জানে সব পারাপার।
সে দেখেছে জেগে ওঠা চর
ভাঙন জেনেছে দুই পাড়
নদী তাই সতর্ক ভারি—
আবারো কি এসেছে আষাঢ়?

আয় না নদীর কাছে যাই
থাকুক জলেই ফাঁড়া… ছাই!

২

আগুন সে ছোঁয়নি কখনো
তবু কাছে গেল দ্বিধাহীন
পুড়ে পুড়ে স্বর্ণ যে হবে—
আগুনের কাছে থাক ঋণ!
অথচ সময় দোলাচলে
বয়ে যায়, প্রহরটি কাটে
যাবতীয় বৈভবে যখন
আগুন দাঁড়িয়ে চৌকাঠে!

দ্যাখ, যা জ্বলছে ধিকি ধিকি—
আগুনের পরশমণি কি?

৩

একদিন তারাটিকে দেখে
যে আলোয় সদাগর, বেনে
সমুদ্রে পথ খুঁজেছিল—
চাঁদ বুঝি সে আলোটি চেনে!
ডুবন্ত জাহাজেরা জানে
আকাশে অনেক তারা, ভিড়
তবুও সে চাঁদের নিবিড়ে
জ্বলছে অমোঘ ধ্রুব স্থির।

সে তারাকে দিই আজ নাম—
আলোর মায়ায় জড়ালাম!

৪

দুপুর অসহ, তবু বুঝি
সুর ছিল বাতাসে, উজানে
যে বাতাস অজুত বছর
বয়ে চলে, সকলেই জানে।
ভিখিরি বাউল হল আজ
বাতাসে ওড়াল সংসার
হাত পেতে দাঁড়াল, যেখানে
গানখানি রাখা আছে তার…

শোন, ওই একতারা-গান
ভিখিরির অশ্রুপুরাণ…

৫

কুমোরপাড়ায় ভোর হলে
জেগে ওঠে ঘুমচোখ, মন
সে যে এক উপাসনাঘোর
শিল্পী তো তখন শ্রমণ!
যে মাটির অন্তরে আলো
তাকে ছেনে-ছুঁয়ে জাগে প্রাণ
ছুঁয়ে থাকে সেই ক্ষত যাতে
মৃত্তিকা পুষে অভিমান!

এভাবেই রোজ ঘাম মাটি
ছুঁয়ে গড়ি কার প্রতিমাটি?

চিত্রণ : চিন্ময় মুখোপাধ্যায়

One Response

  1. সৌগতদার কবিতা … অনেক অনেক যুগ পরে!!! “আত্মগত স্বপ্নবীজ…” থেকে এই যাত্রা মহীরূহ হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Recent Posts

সংহিতা চৌধুরী

সংহিতা চৌধুরীর কবিতা

সং হি তা  চৌ ধু রী কালবেলা পাহাড়ি ওড়নায় সেজেছে ঝড়ের আকাশ যেখানে ভৌগোলিক সীমা নির্ধারিত হয়নি এখনও বিজ্ঞাপনের মূল্য অজস্র অন্ধকারেও জ্বলজ্বল করছে লৌহশৃঙ্খলে

Read More »
সুদীপ জোয়ারদার

সুদীপ জোয়ারদারের ছোটগল্প

চেনা অচেনা সু দী প  জো য়া র দা র রথতলা মোড়ে এই এক সমস্যা। তোপখানার দিকে যাওয়ার খালি টোটো পাওয়াই যায় না। এর কিছুটা

Read More »
শুক্লা গাঙ্গুলি

শুক্লা গাঙ্গুলির কবিতা

শু ক্লা  গা ঙ্গু লি ঘূর্ণিপাক শীর্ণ দু’টি কেঠো হাতে টিপয় সাজাই— অদ্ভুত অ্যারোমা ঘরময় চৌখস দার্জিলিং পাতায়— একা একটি কাপ দোল খায় থম মেরে

Read More »
মানব সাধন বিশ্বাস

ব্রিটিশ গল্প ।। অনুবাদ: মানব সাধন বিশ্বাস

পরিচয় ডরিস লেসিং মা ন ব সা ধ ন  বি শ্বা স ক্যাথারিনকে বলেছিলাম ওকে আমার আরেক কিশোর-বন্ধু ফিলিপের সঙ্গে আলাপ করিয়ে দেব। ফিলিপ লন্ডন

Read More »
প্রেমাশিস দে

প্রেমাশিস দের কবিতা

প্রে মা শি স  দে পাহাড়গ্রাফি রোদের কারসাজিতে রক-পাইথনের মতো রাস্তাটা এঁকেবেঁকে বারোয়ারি সবুজের পলস্তারার মধ্যে ঢুকে পড়েছে। গন্ধ সব সময় অডিও-ভিজুয়াল। বড় বাকলওয়ালা স্তম্ভিত

Read More »
নিবেদিতা ঘোষ রায়

নিবেদিতা ঘোষ রায়ের ছোটগল্প

গোসাপ নি বে দি তা  ঘো ষ  রা য় বখাটে, ব্রিলিয়ান্ট, মিচকে, প্রেমিক, হবু ইঞ্জিনিয়ার, নেশাখোর, ঢপবাজ, ছিচকে চোর, বিরহী, ন্যাকা— সব ধরনের স্যাম্পলই ছিল

Read More »