Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বেঁচে থাকেন মার্কস

কার্ল মার্কস ২০২

কলেজে সবচেয়ে বেশি হাতখরচ করা সেই ছেলেটি।
আর তারপর প্রায় আজীবন চরম অর্থকষ্টে কাটানো সেই ভদ্রলোক।

টগবগে যুবক নব্যহেগেলিয়ান সেই ছাত্র।
মাথার ওপর দাঁড়িয়ে থাকা হেগেলের তত্ত্বকে পায়ে দাঁড় করানো সেই তাত্ত্বিক।

ছত্রে ছত্রে প্রাচীন গ্রিক রোমান সাহিত্যের উদ্ধৃতি আর চরিত্র ও ঘটনা উল্লেখ করা সেই পণ্ডিত।
সবকিছুকে সন্দেহ করো— এই ছিল যাঁর প্রিয়বাক্য সেই অনুসন্ধিত্সু।

বড় বড় লাইব্রেরিতে বছরের পর বছর ঘণ্টার পর ঘণ্টা কাটানো সেই গবেষক।
রাস্তায় ব্যারিকেড বেঁধে যুদ্ধে সমান উত্সাহী সেই সাহসী যোদ্ধা।

বিয়ারের মাগে তুফান তোলা সেই তার্কিক।
আর মেহনতীদের আন্তর্জাতিক গড়ে তোলার সেই অক্লান্ত সংগঠক।

সভ্যতার গায়ের জমকালো ভালোমানুষির পোশাক একটানে ছিঁড়ে ফেলা সেই বিদ্রোহী।
সমাজের সম্পদে সকলের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ে লড়াই করা সেই বিপ্লবী।

মানুষের বুদ্ধি শ্রমে গড়ে ওঠা সভ্যতার নতুন ইতিহাসের জনক সেই ঐতিহাসিক।
শুধু ব্যাখ্যা নয়, দুনিয়াকে বদলের ডাক দেওয়া সেই দার্শনিক।

ভগবান আর নিয়তিকে আস্তকুঁড়ে ছুড়ে ফেলা সেই ধর্মদ্বেষী।
কোনও আপ্তবাক্য নয়, নিজের চিন্তার পথ নিজে কাটার শিক্ষা দেওয়া সেই দিশারী।

একটি জীবন
প্রজন্মর পর প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে
সুদিনের খোঁজে।
একটি জীবন
কোটি কোটি মেহনতীর ভেসে চলা জীবনের বতিঘর।
একটি জীবন
মুক্তির সংগ্রামে অবিরাম হেঁটে চলার শক্তি।

আজও অর্থনীতির বিপর্যয়ের সময় মানুষ তাঁর লেখাতেই খোঁজে ঘুরে দাঁড়ানোর উপায়।
মহামারীর মুখে দাঁড়ানো পৃথিবীতে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে তাঁর কল্পিত সমাজের অপরিহার্যতা।

এখনও তিনি শাসকের দুঃস্বপ্ন
তিনি কার্ল মার্কস।

জন্মদিন

লড়াই তো নয় সমন্বয়ের
লড়াই তো নয় সমঝোতার
সব হারানো দলের লড়াই
লড়াই চলে সব জেতার।

মুষ্টিমেয়র মুষ্টি থেকে
লাগামখানি ছিঁড়ে
মুক্তিপথের বার্তা দিলেন
মেহন্নতির ভিড়ে।

Advertisement

ইতিহাসের নতুন ধারা
অর্থনীতির আলো
ব্যাখ্যা তো নয়, বদলানো চাই
চিন্তাটা জমকালো।

দর্শনেরই রাজপ্রাসাদের
সকল আগল খুলে
অস্ত্র করে সর্বহারার
হাতেই দিলেন তুলে।

তিনি মানেই প্রজ্ঞা এবং
পুঁজির সর্বনাশ
শ্রমিক শ্রেণির উত্তরণেই
বেঁচে থাকেন মার্কস।

মন্দভাগ্য মার্কস

হিংসে করার মতো মন্দভাগ্য ভদ্রলোকের

যা তিনি বলেননি,
ভক্তির আতিশয্যে ভক্তরা
সেই কথাগুলোই তাঁর কলমনিঃসৃত বাণী বলেই প্রচার করেন।
যা তিনি বলেছেন,
ঠিক তার উল্‌টো কথা বলাতেই
ভক্তবৃন্দর অপার শান্তি।
যুগে যুগে কালে কালে দেশে দেশে
প্রদেশে প্রদেশে জেলায় জেলায়
পাড়ায় পাড়ায়
কত যে মার্কসবাদ রচিত হল!
কী তাদের বৈচিত্র্য! কী অভিনবত্ব!
সেইসব মার্কসবাদে নৈরাজ্যবাদীরা আছেন, ইউটোপিয়ানরা আছেন,
নারদোনিকরা আছেন, কৃচ্ছ্রবাদীরা আছেন,
খুঁজলে কুলাকপন্থীদেরও পাওয়া যাবে—
কেবল মার্কস অনুপস্থিত।

সত্যিই, হিংসে করার মত মন্দভাগ্য ভদ্রলোকের

ভক্তরা তাঁকে একেবারে পেড়ে ফেলেছেন।
একটা সেন্টহুড বা অবতারত্ব
দিতে পারলেই ভক্তরা খুশি হতেন।
দেওয়ালে দেওয়ালে তো
তিনি সর্বশক্তিমান।
তাঁর লেখা বইপত্তর
আর পাঁচটা ধর্মগ্রন্থর মত
অতিযত্নে রক্ষা করা হয়,
ফুলটুল দিয়ে পুজোও করা হয় হয়তো।
কিন্তু পড়া আর হয়ে ওঠে না।
ধর্মগ্রন্থ কি পড়বার জিনিস?
দেশে কি কথকঠাকুরের অভাব পড়েছে?
“তারপর মার্কস বললেন”,
বলে তাঁরা মার্কসীয় ঠেক আলো করে বসেন।

কেউ কেউ আবার পরমহংস
দুধ আর জল আলাদা করেন,
মার্কসের দর্শনটা ভাল,
কিন্তু অর্থনীতিটা যেন কেমন কেমন।

জানেন তো মিশরে
বহু দোকানেই ক্লিওপেট্রার মাথার খুলি বিক্রি হয়।
কোনও কোনও দোকানে নাকি একই সঙ্গে
সেই রানির ছোটবেলা আর বড়বেলার
করোটি পাওয়া যায়।
সেইসব খদ্দেররাই সম্ভবত
নবীন মার্কস, প্রৌঢ় মার্কস আর প্রবীণ মার্কস নিয়ে
চুলচেরা বিচারে বসেন।

যে মানুষটার প্রিয় বাক্যবন্ধ ছিল,
“সবকিছুকে সন্দেহ করতে হবে”
সেই মানুষটার এত বিশ্বাসী ভক্ত
দেখে খানিক অস্বস্তি হয় বই কী।

সত্যিই, ভদ্রলোকের হিংসে করার মত মন্দভাগ্য ।

চিত্রণ: চিন্ময় মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Recent Posts

কাজী তানভীর হোসেন

কন্টেন্ট ক্রিয়েশনের বিস্ফোরণ: তৃতীয় বিশ্বযুদ্ধের এক নীরব পূর্বাভাস

পণ্যের এই ভয়াবহ সঞ্চালন সংকটে পড়ে পুঁজিপতিরা এখন আগের চেয়ে বেশি উদ্বিগ্ন। তাই অবিক্রীত পণ্য গছিয়ে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে বিজ্ঞাপনের প্রচার চালানো হচ্ছে। এই সুযোগেই বিশ্বজুড়ে ‘কন্টেন্ট ক্রিয়েশন’ বা আধেয় নির্মাণের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটেছে। যখন বিশ্বের সাধারণ শ্রমজীবী মানুষ দু’বেলা অন্নসংস্থানে হিমশিম খাচ্ছে, তখন ইন্টারনেটে ছোটখাটো ভিডিও প্রচার করে ক্রিয়েটররা বিপুল অর্থ উপার্জন করছেন। এটি আসলে জমে যাওয়া শ্রম ও পণ্যের এক অস্বাভাবিক বণ্টন প্রক্রিয়া। যে পণ্যের রিভিউ করে একজন ক্রিয়েটর লাখ লাখ টাকা আয় করছেন, সেই পণ্যের প্রকৃত উৎপাদনকারী শ্রমিক হয়তো আজ কর্মহীন কিংবা নিম্নতম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

চন্দ্রাবতী: বঙ্গের প্রথম পদকর্ত্রী

চন্দ্রাবতীর জীবনের যেটি শ্রদ্ধেয় দিক, তা হল গরলকে অমৃতে পরিণত করা। ব্যক্তিগত জীবনের গভীর শোককে কাটিয়ে উঠে একাগ্রতা নিয়ে পঠনপাঠন‌ ও সৃষ্টিকর্মে মন দেন। পিতাকে সহায়তা করেন কাব্যরচনায়। ১৫৭৫ নাগাদ, যখন চন্দ্রাবতীর বয়স মাত্র পঁচিশ, সেসময় তিনি পিতার লেখা মনসার ভাসান-এ সহযোগিতা করেছিলেন। তারপর একের পর এক নিজস্ব রচনায় ভাস্বর হয়ে থাকে তাঁর কারুবাসনা।

Read More »
কাজী তানভীর হোসেন

মহাজনী সভ্যতা

অর্থের লোভ আজ মানবিক অনুভূতিগুলোকে সম্পূর্ণ গিলে ফেলেছে। আজ আভিজাত্য, ভদ্রতা আর গুণের একমাত্র মাপকাঠি হল টাকা। যার কাছে টাকা আছে, তার চরিত্র যত কালোই হোক, সে-ই দেবতা। সাহিত্য, সঙ্গীত, শিল্প— সবই আজ টাকার পায়ে মাথা ঠুকছে। এই বিষাক্ত বাতাসে বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ ডাক্তাররা মোটা ফিজ ছাড়া কথা বলেন না, আইনজীবীরা মিনিটের হিসাব করেন মোহর দিয়ে। গুণ ও যোগ্যতার বিচার হয় তার বাজারমূল্য দিয়ে। মৌলভি-পণ্ডিতরাও আজ ধনীদের কেনা গোলাম, আর সংবাদপত্রগুলো কেবল তাদেরই গুণগান গায়।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ইসলাম

হিন্দুকে মুসলমানদের আপন বলে মনে করতে হবে, একথা তিনি ‌বারবার উচ্চারণ করে গেছেন। ‘যদি ভাবি, মুসলমানদের অস্বীকার করে একপাশে সরিয়ে দিলেই দেশের‌ সকল মঙ্গলপ্রচেষ্টা সফল হবে, তাহলে বড়‌ই ভুল করব’— বলেছেন তিনি। বাউলদের সাধনার মধ্যে তিনি হিন্দু-মুসলমানের সম্মিলন আবিষ্কার করেন, অনুবাদ করেন মারাঠি সন্ত কবি তুকারামের ‘অভঙ্গ’ যেমন, ঠিক তেমনই কবীরের দোহা। মধ্যযুগের মরমী সুফি কবি কবীর, জোলা, রজব, দাদু প্রমুখের জীবনবৃত্তান্ত উৎসাহের সঙ্গে জেনে নেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে, আর সত্তরোর্ধ্ব কবি পারস্যে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন কবি হাফেজকে।

Read More »
তপোমন ঘোষ

কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে…

হঠাৎ চোখ পড়ে বুথের এক্সিট দরজাটার দিকে… একটা ছোট্ট ছায়া ঘোরাফেরা করছে! চমকে উঠে সে দেখে, সেই বাচ্চাটা না! মায়ের কোলে চড়ে এসেছিল… মজা করে পোলিং অফিসার তার ছোট্ট আঙুলে লাগিয়ে দিয়েছিলেন ভোটের কালি। হুড়োহুড়িতে মা ছিটকে গেছে কোথাও— নাকি আরও খারাপ কিছু! বুকটা ছ্যাঁৎ করে ওঠে তার। শুনশান বুথে পোলিং আর সেক্টর অফিসার গলা যথাসম্ভব নিচুতে রেখে ডাকতে থাকেন বাচ্চাটাকে। একটা মৃদু ফোঁপানি… একটা হালকা ‘মা মা’ ডাক— বাচ্চাটা এইসব অচেনা ডাকে ভ্রূক্ষেপও করে না, এলোমেলো পায়ে ঘুরতে থাকে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধ: অন্ধকারে আলোর দিশারী

তিনি বলেন গেছেন, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাকে জয় করতে প্রেম ও ভালবাসা দিয়ে। মৈত্রী ও করুণা— এই দুটি ছিল তাঁর আয়ুধ, মানুষের প্রতি ভালবাসার, সহযোগিতার, বিশ্বপ্রেমের। তাই তো তাঁর অহিংসার আহ্বান ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশে,— চীন, জাপান, মায়ানমার, তিব্বত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে। এই বাংলায় যে পালযুগ, তা চিহ্নিত হয়ে আছে বৌদ্ধযুগ-রূপে। সুদীর্ঘ পাঁচ শতাব্দী ধরে সমগ্র বাংলা বুদ্ধ-অনুশাসিত ছিল। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ বৌদ্ধ কবিদের দ্বারাই রচিত হয়েছে।

Read More »