Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আলোময়ী নুড়ি, খ্যাপা খুঁজে ফেরে আলোক-পাথর!

চকমকি পাথর ঠুকে আগুন জ্বালানোর কথা আমাদের জানা। কিন্তু পাথরে আলো জ্বলে, কস্মিনকালে শুনেছেন? হ্যাঁ, ঠিক এমনই এক প্রদীপ্ত পাথর রয়েছে জগতে। সেই আলোধারী পাথর একবার চাক্ষুষ করলে আপনি নিশ্চিত মুগ্ধ হবেন। ঝলমলে সেই পাথরের নাম ‘ইয়োপারলাইট’। উত্তর আমেরিকায় বিশ্বের সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ লেক সুপিরিয়র উপকূলের বাসিন্দা এই পাথরের নামকরণ ও ‘আবিষ্কারের’ কৃতিত্বের দাবিদার নিয়ে নিকট-অতীতে শুরু হয়েছিল বিতর্কও।

সেটা ২০১৮-র কথা। ফ্লুরোসেন্ট সোডালাইট সমৃদ্ধ এই সাইনাইট শিলাখণ্ডের প্রথম ‘ভেরিফায়েড’ সন্ধানীর কৃতিত্ব পান এরিক রিন্টামাকি নামে এক রত্ন এবং খনিজ সংগ্রাহক। তিনি এই জ্বলজ্বলে পাথরের নাম রাখেন ‘ইয়োপারলাইট’ (yooperlite)। শুরু হয় এক নব্য প্রস্তর যুগ এবং এই আলোময়ী প্রস্তরখণ্ডের ব্যবসায় যথারীতি ফুলেফেঁপে ওঠেন। এই বাণিজ্যে এরিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন জেসন অ্যাসেলিন নামে আরেক ব্যক্তিও। তিনি এই আশ্চর্য পাথরের নাম দেন ‘লেকশোর অ্যাম্বারলাইট’।

আমেরিকার আপার মিশিগানের আদি বাসিন্দাদের কাছে এই আলো-পাথর ‘ইয়োপার’ নামে পরিচিত হলেও অংশুমান এই পাথরের ‘টেকনিক্যাল টার্ম’ সাইনাইট (syenite) রক, যা ফ্লুরোসেন্ট সোডালাইট সমৃদ্ধ। সুপিরিয়র লেকের সৈকতে তাদের দেখা মেলে। উপর উপর দেখলে তাকে অন্য নুড়িপাথরের সঙ্গে আলাদা করা যাবে না। তারা আসলে বেলাভূমিতে ঘুমন্ত অবস্থায় থাকে। বেগুনী বর্ণের আল্ট্রাভায়োলেট (ইউ ভি) আলো সেই উপলখণ্ডের ওপর পড়লে পলকে উদ্ভাসিত হয় এবং দীর্ঘক্ষণ সেটি অগ্নিবর্ণ আলো ধরে রাখে।

স্ফুরজ্যোতির্ময় বা প্রতিপ্রভ (ফ্লুরোসেন্ট) এই নুড়ি পাথর অন্বেষণী ভ্রমণ এখন মিশিগানে বেশ জনপ্রিয়। যা দেখেশুনে আপনার রবি ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের ‘পরশ-পাথর’ কবিতার পঙ্‌ক্তি মনে পড়বে। ‘খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।’ অনলাইনেও কিনতে পাওয়া যায় বহুমূল্য এই দ্যুতিময় শিলা, যা বিলাসী মানুষের প্রাসাদ আলো করে থাকে। তাই সাগরপারের আঁধারে মুহুর্মুহু বেগুনী আলোর ঝলকানি। সাগরবেলায় ঝিনুক নয়, খ্যাপা খুঁজে ফেরে আলোক-পাথর!

চিত্র : গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =

Recent Posts

মলয়চন্দন মুখোপাধ্যায়

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »
সালমিন রহমান

বেলুচিস্তান সংকট মোকাবিলা কতটা সহজ

বেলুচিস্তানের সংকটকে কেবল বিচ্ছিন্নতাবাদ কিংবা কেবল নিরাপত্তা সমস্যার দৃষ্টিতে দেখলে পূর্ণ চিত্রটি বোঝা যায় না। এখানে ইতিহাস, জাতিগত পরিচয়, প্রাকৃতিক সম্পদ, উন্নয়ন বৈষম্য, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা— সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্বাধীন বেলুচিস্তান গঠিত হলে বহু মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। একই সঙ্গে একটি নতুন রাষ্ট্রের সামনে দাঁড়াবে নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা। অন্যদিকে, পাকিস্তান, চীন, ভারত এবং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আর্জেন্টিনা, ব্রাজিল ও দুই বিখ্যাত বাঙালি

কী অসাধারণ শিক্ষাই না আমরা পেতে পারি, উৎসাহিত হয়ে পারি খেলোয়াড়দের থেকে! একটি উদাহরণ: প্রথম বিশ্বকাপে সোনাজয়ী উরুগুয়ে দলে ছিলেন হেক্টর কাস্ত্রো। তেরো বছর বয়সে মেশিনে তাঁর ডানহাত কাটা পড়েছিল। অদম্য উৎসাহে তিনি ফুটবল খেলেছেন, জাতীয় দলে স্থান করে নিয়েছেন, আর ফাইনালে জয়সূচক গোলটিও তাঁর-ই করা! তাঁর স্বদেশবাসী তাঁকে ডাকতেন— ‘এল ডিভিনো মানকো’, অর্থাৎ একহাত-বিশিষ্ট ঈশ্বর।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

আমেরিকার স্বাধীনতা: আড়াইশো বছর

১৬০৭ থেকে ১৭৮৩ পর্যন্ত সময়কাল আমেরিকায় ব্রিটেনের ঔপনিবেশিক রাজত্ব। আজকের দিনে যে আমেরিকা, তা কিন্তু পুরোটা ব্রিটিশদের দখলে ছিল না। ছিল ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া-সহ ১৩টি রাজ্য। আর কানাডার বেশ কিছু অঞ্চল। আমেরিকার অন্যান্য স্থানে ফরাসি, ডাচ, নরওয়েজিয়, সুইডিস উপনিবেশ-ও ছিল। তাছাড়া রাশিয়া আমেরিকার আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দখল করে। পরে সে আলাস্কা আমেরিকার কাছে বিক্রিও করে দেয়।

Read More »
অপরাজিতা মৈত্র

গোদাবরীর গোমুখে

গঙ্গার মর্ত্যে আগমন নিয়ে যেমন ভগীরথের গল্প, তেমনই গোদাবরীর উৎসস্থলে না এলে জানা যেত না, দক্ষিণের গঙ্গা নিয়েও আছে হাজার গল্প। যে গল্প জানাবে আজও এই অঞ্চলের মানুষ অনেক সময়েই কাছাকাছি আর কোনও পানীয়জল না পেয়ে কষ্ট করে হলেও এই উৎসস্থলে এসেই শীতল এই পানীয়জল নিয়ে যান নিজেদের কাজের জন্য। গঙ্গা বা অন্য নদী সে শুধু ধার্মিক আবেগের কারণে পবিত্র না, হাজার প্রাণীর ‘তৃষ্ণা’ মেটাবার জন্য সে হয়ে ওঠে ‘দেবী’ বা ‘পবিত্র’। সে পথে মিশে যায় হাজার গল্প-কষ্ট কিংবা দিনযাপনের চরম বাস্তবতা।

Read More »
রুহ

রুহের কবিতাগুচ্ছ

একই আলোকমালায় কাটিয়েছি/ বহুকাল দু’জনে…/ বলিনি কখনও।/ তারা খসা দেখেছি একসাথে, যদিও/ গোপন থেকেছে চাওয়া-পাওয়া।/ মাঝে বহুদিন, বিচ্ছিন্ন দ্বীপের মতো/ একা… নীরবে বয়েছি যাতনা।/ আজ মিথ্যের নেই অবকাশ/ তোমাকে কি পড়েনি মনে/ কোনও মুহূর্ত বা ক্ষণে/ ভাবিনি কি একান্ত বন্ধু আমার—/ এতদিন পরে, পুনর্মিলনে বলেছ/ পাখি হতে চেয়েছিলে এ জীবনে

Read More »