Search
Generic filters
Search
Generic filters
অমিত্রসূদন ভট্টাচার্য

অমিত্রসূদন ভট্টাচার্য

ড. অমিত্রসূদন ভট্টাচার্য বিশিষ্ট রবীন্দ্র ও বঙ্কিম-বিশেষজ্ঞ, বিশ্বভারতী পত্রিকার সম্পাদক। লিখেছেন এবং সম্পাদনা করেছেন অন্তত শ’খানেক বই। তাঁর লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য: ‘উনবিংশ শতকে বাংলা সাহিত্যেতিহাস চর্চা’, ‘দ্বাদশ প্রবন্ধ’, ‘বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র’, ‘পরামৃত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’, ‘কৃষ্টি এবং সৃষ্টি’, ‘সাহিত্যে সাত স্মরণীয়’, ‘হালেদের বাংলা ব্যাকরণ’, ‘প্রবন্ধ পঞ্চাশৎ সংস্কৃতি ও সাহিত্য’, ‘বিদ্যার ঈশ্বর বিদ্যাসাগর’, ‘এক দুর্লভ মানিক, অগ্রন্থিত পত্রাবলীর চলচ্চিত্রে অজানা সত্যজিৎ’ প্রভৃতি। তাঁর রবীন্দ্র-বিষয়ক পুস্তকের সংখ্যাও অনেক। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য: ‘রবীন্দ্রনাথ : সাধনা ও সাহিত্য’, ‘প্রবন্ধ পঞ্চাশৎ : প্রসঙ্গ রবীন্দ্রনাথ’, ‘স্বপ্ন সত্য রবীন্দ্রনাথ’, ‘নানা রবীন্দ্রনাথ’, ‘রবি ঠাকুরের কুঠার’, ‘রবীন্দ্রনাথ কবিতার সাজঘরে’, ‘রবীন্দ্রনাথ দেশ ও সাগরময়’, ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই’, ‘কবির কান্না’, ‘অন্যোন্যদর্শন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ’, ‘রেলভ্রমণে রবীন্দ্রনাথ’, ‘বিষয় রবীন্দ্রনাথ মতামত নিজস্ব’, ‘সম্পর্ক কবি ও কবিপত্নী’ প্রভৃতি। বঙ্কিম-বিষয়ক গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য: ‘বঙ্কিমচন্দ্রজীবনী’, ‘বঙ্কিমচন্দ্র ও বঙ্গদর্শন’, ‘বঙ্কিমসাহিত্য’, ‘রঙ্গমঞ্চে বঙ্কিম’, বঙ্কিমবিদ্যা’, ‘প্রবন্ধ পঞ্চাশৎ বিষয় বঙ্কিমচন্দ্র’ প্রভৃতি। সম্পাদিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য: ‘রবীন্দ্রনাথের মালতীপুঁথি’, ‘নিজের কথা’ (লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। নির্মলকুমারী মহলানবিশকে লেখা পাঁচ শতাধিক পত্রসংগ্রহ), ‘রবীন্দ্রনাথ সত্যজিৎ সাহিত্য থেকে চলচ্চিত্র’, ‘শেষের কবিতার পাণ্ডুলিপি’, ‘সাধনা মাসিক পত্রিকা সমগ্র’, ‘বঙ্গীয় তৎসম শব্দকোষ’, ‘বিশ্বভারতী পত্রিকা নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ প্রসঙ্গ রবীন্দ্রনাথ’, ‘বিশ্বভারতী পত্রিকা নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ প্রসঙ্গ শিল্প ও সংগীত’, ‘মালাধর বসু : শ্রীকৃষ্ণবিজয়’, ‘বিংশ শতাব্দীর নারী ঔপন্যাসিক’ ইত্যাদি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

প্রবন্ধ: অমিত্রসূদন ভট্টাচার্য

গ্রন্থরাগ শুধু গ্রন্থরাগ না বলে গ্রন্থের অঙ্গরাগও বলা যেতে পারে। লেখক বই লেখেন– সেটাও বোধহয় ঠিক বলা হল না। লেখক তাঁর কাব্য কবিতা নাটক নভেল

Read More »

প্রবন্ধ: পিতা মাতা ও তাঁদের প্রথম সন্তান

India’s First Bengali Daily Magazine. বিধবাদের দুঃখ, সমাজে বহুবিবাহের ফলে মেয়েদের যে অসহ্য দুর্দশা— সে তো বিদ্যাসাগর তাঁর মায়ের চোখ দিয়েই দেখার সুযোগ পেয়েছিলেন। শাস্ত্র ঘেঁটে বিধবাবিবাহের সমর্থন খুঁজেছিলেন। দেশ জুড়ে বিদ্যাসাগরের এই কাজে তখন কী নিষ্ঠুর বিরোধিতা! কিন্তু যেখানে মায়ের সমর্থন আছে, পিতারও সমর্থন আছে, সেখানে বিদ্যাসাগর অকুতোভয়। পরে বুঝলেও, বঙ্কিমচন্দ্রও একসময় বিদ্যাসাগর-বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সংগ্রামে বিদ্যাসাগরই বিজয়ী হয়েছিলেন।

Read More »

অজানা বিভূতিভূষণ

নিতান্ত দারিদ্র্যের মধ্য থেকে তিনি উঠে এসেছিলেন বলে দারিদ্র্য ও প্রতিকূলতা নিয়ে তাঁর নিজস্ব এক দর্শন ছিল। তাই দেখি, ডায়েরির এক জায়গায় তিনি লিখছেন, ‘দুঃখ জীবনের বড় সম্পদ, দারিদ্র্য, ব্যর্থতা বড় সম্পদ— Sadness ভিন্ন profundity আসে না।’ অতীত দারিদ্র্যময় জীবনের কথা মনে করে নিজে সপ্তাহে একদিন শুধু নুন আর ভাত খেতেন।

Read More »

উত্তম উত্তম

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কম মহা-অভিনেতা জন্মাননি। তাঁদের মধ্যে খুব সামান্য কয়েকজন আল পাচিনো, মার্লোন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, লরেন্স অলিভিয়ার, গ্রেগরি পেক, জিন-পল বেলমন্ডো, ব্রুস লি, ইনোকেন্তি স্মোকতুনভস্কি, জিন গ্যাবিন, মাইকেল কেইন প্রমুখ। কিন্তু কতজন মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরেও জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন? সম্ভবত চার্লি চ্যাপলিনের পর একমাত্র উত্তম। এলিজাবেথ টেলর ‘নায়ক’ দেখে আপ্লুত হয়ে যে উত্তমের সঙ্গে ছবি করতে চেয়েছিলেন, উত্তমের অভিনয়ের এ-ও তো এক অনিবার্য স্বীকৃতি!

Read More »

সুজিত বসুর চারটি কবিতা

কেন বন্ধ ঝরোকাটি, এভাবে কেন যে বন্ধ হয়ে গেল, আমি কি পাতক/ করেছি কোনও, আমি তো শুধুই মুছি স্নেহাতুর রুক্ষ হাতে হাঁসেদের ত্বক/ ধনুকেতে কেউ বুঝি তির জোড়ে প্রার্থনায়, ব্যর্থ যেন না হয় কিছুতে লক্ষ্যভেদ/ আমিও নিশ্চিত জানি এখানেও ব্যর্থ হব, অন্ধকারে মেলে ধরি চোখ/ আবছায়া আঁধারিতে কখন যে স্বর্ণবৃত্তে বিঁধে গেছে অব্যর্থ শায়ক।

Read More »

জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত তাঁর সামান্য খড়কুটোর মতো জীবনকে মহার্ঘ প্রতিভার মিনারের ওপর দাঁড় করিয়েছেন। তিনি যেন প্রতিভার এক বনসাই, সাহিত্যের কত না সম্ভার নিয়ে সুকান্তর কারুবাসনা! তিনি যদি সারস্বত সাধনার একটি সুচারু তোড়া স্বল্প-পরিসর জীবনে উপহার দিয়ে যান, আমরা লক্ষ্য করব, সেখানে রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, গান, ছড়া, কবিতার বৈভব। আছে তাঁর সম্পাদিত কবিতার বই, ‘আকাল’। তিনি অনুবাদক। এমনকী উপন্যাস রচনাতেও হাত দিয়েছিলেন তিনি। চার বন্ধু মিলে বারোয়ারী। অন্য বন্ধুদের অসহযোগিতায় তা সম্পূর্ণ হতে পারেনি। আবৃত্তিকার ও অভিনেতা, নাট্য-পরিচালক রূপেও দেখেছি তাঁকে। দৈনিক ‘স্বাধীনতা’ পত্রিকার ছোটদের পাতা ‘কিশোরসভা’-র সম্পাদনাসূত্রে সাংবাদিক-ও আবার, যে সভার পঁচিশ হাজারের ওপর সভ্য ছিল।

Read More »

বাইশে শ্রাবণ

রবীন্দ্রনাথ-ও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। যে কবি চির আশাবাদী, একটা সময় প্রখর বিষণ্নতা গ্রাস করেছিল তাঁকেও। ইউনানি মতে একবার নিজের চিকিৎসা করান তিনি। তাইতেই এমন মানসিক বিপর্যয়। অবসাদ, কান্না পাওয়া, আত্মহননেচ্ছা, সাময়িকভাবে এসব পেয়ে বসেছিল তাঁকে। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে জানাচ্ছেন তিনি, ‘দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করছে। মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হয় নি এবং হবে না। আমার জীবন যেন আগাগোড়া ব্যর্থ।’ কবির এহেন অনুভব, ভাবা যায়? এন্ড্রুজকে লেখা চিঠিতেও এর সমর্থন আছে, ‘l feel that l am on the brink of a breakdown.’

Read More »

মোহন রায়হান: এক সুহানা সফর

মোহন রায়হান জীবনযাপনেও দলছুট এক কবি, একলা চলার ব্রত ও অভীপ্সা নিয়ে তিনি পথ চলেন। সেজন্য কম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়নি তাঁকে, এমনকী কারাবাস ও শারীরিক নির্যাতন, যে জন্য দীর্ঘ চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ‘কবি ছাড়া আমাদের জয় বৃথা’, আপ্তবাক্যটি মোহন রায়হান নামের সঙ্গে হুবহু মিলে যায়। মোহন রায়হান কবিতায় সহসা আগন্তুক নন। তাঁর আছে পরম্পরা, ঐতিহ্য, পুরনো দশকসমূহের অনুবর্তিতা আর উত্তরাধিকার। একাত্তর, তার-ও আগের বাহান্নো, বা সাতচল্লিশ পূর্ববঙ্গ বা বাংলাদেশের কবিতায় যে রেখাপাত ঘটিয়েছে, আলো আর অন্ধকারের কলমকারিতে তার মহাগীত রচিত হয়ে আছে।

Read More »