শরৎকালীন
কাশফুল। প্রতিমার শরীরে
রংবিন্যাস। প্রবাসীর ট্রেন থামে
জংশনে, বিমানের চাকা মাটি মাটি
রানওয়ে। ভোরের নির্জন ভিআইপি
রোড।
চোখ কচলে রেখে যাওয়া মুখ বলে—
এলি?
অক্টোবরে ডায়েরির পাতায়
স্মৃতির রেণু লেগে থাকা।
অনিমিখা আসবে মুম্বই থেকে,
সুলগ্নার মেল ঘুরে এল ডারবান
পাড়ার মোড়ে হুল্লাট। আলগোছে
দেখে নেওয়া আধখোলা জানালা
আটপৌরে মুখ।
আশ্বিনের ডায়েরি, এরকম হয়।
কার্নিশে লেগে থাকা সুখ।
চিত্রণ: মনিকা সাহা





