Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কবি ও বিজ্ঞানী মিরোস্লাভ হোলুব

‘কিছু কি আছে যা কবিতায় থাকা উচিত নয়? কবিতার কি কোনও সীমারেখা হয়?’। কোনও একটি সাক্ষাৎকারে যখন তাঁকে এই প্রশ্নটি করা হয়েছিল, তিনি এর উত্তরে বলেন— ‘‘কবিতা তো একটা সাধারণ প্রক্রিয়া, যেখানে সব কিছুই থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত না তা প্রতিনিধিত্বমূলক আর ‘কবিতা’ হয়েই থাকছে। কবিতার ক্ষেত্রেই একটাই মাত্র সীমারেখা— তা হল ‘কবিতা’। আর অন্য কোনও সীমারেখা নেই। … আমি মনে করি, সবই ধারণ করতে পারে কবিতা, যদি তা একটি অ্যালজাবরিক ফাংশান হয়, তাও।’’

“আমার কাছে খুব অপছন্দের একটি প্রশ্ন হল, ‘তোমার কবিতা কী বিষয়ের?’ কবিতা তো যে কোনও বিষয়েরই হতে পারে। কবিতা তো তোমার চোখ থেকে মহা বিশ্বব্রহ্মাণ্ড অবধি। বিশাল ও বিস্তৃত। There is poetry in everything, that is the biggest argument against poetry.”

ওপরে উদ্ধৃত সাক্ষাৎকারের উত্তর এবং উদ্ধৃতিটি যাঁর, তিনি একজন সমাদৃত কবি হিসেবেই পরিচিত। চেকোস্লোভাকিয়ায় জন্ম স্বনামধন্য কবি ও গদ্যকার মিরোস্লাভ হোলুব (Miroslav Holub, ১৯২৩–১৯৯৮)।

মিরোস্লাভ হোলুবের নামটি সম্ভবত অনেকেরই জানা। বাংলা ভাষায় হোলুবের কবিতা অনুবাদ করে তাঁর কবিতার সঙ্গে প্রথম পরিচয় করিয়েছেন বিশিষ্ট কবি ও গদ্যকার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মিরোস্লাভ হোলুবের শ্রেষ্ঠ কবিতা [প্রথম প্রকাশ ১৯৮৫, দে’জ পাবলিশিং] বই হিসেবে প্রকাশের আগে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হোলুবের লেখাগুলির অনুবাদ ‘পরিচয়’, ‘বিভাব’ প্রমুখ পত্রিকায় বেরিয়েছিল। এছাড়াও বিশিষ্ট প্রাবন্ধিক ও কবি আনন্দ ঘোষ হাজরাও হোলুবের কবিতা অনুবাদ করেছেন এবং হোলুবকে নিয়ে তাঁর কয়েকটি রচনাও রয়েছে। হোলুবের কবিতা সম্পর্কে অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন— ‘প্রায় শল্যবিদের মতো শ্লেষ-পরিহাসের ছুরি বসানো হোলুব কবিতার বিষয়ের মধ্যে, কিংবা হয়ত অণুবীক্ষণের মধ্যে বীজাণু যেমন তেমনি ভাবেই শব্দগুলোকে তন্ন তন্ন করে হাতড়ে হাতড়ে দেখেছেন এই কবি’।

টেড হিউজেস (Ted Hughes), যিনি একজন স্বনামধন্য, বন্দিত ইংরেজ কবি, অনুবাদক ও সমালোচক, যাকে তাঁর সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। এই টেড হিউজেস সম্পর্কে ‘দ্য টাইমস’ জার্নাল লিখেছেন, ‘১৯৪৫ পরবর্তী পঞ্চাশজন কবিদের তালিকায় চতুর্থ স্থানে থাকবে তাঁর নাম’। তিনি মিরোস্লাভ হোলুবের কবিতা সম্পর্কে কী বলেছেন শোনা যাক, ‘‘পৃথিবীর যে কোনও স্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘হাফ ডজন’ কবিদের নাম বলতে হলে হোলুবের নাম তার মধ্যে থাকবে।’’

উল্লেখ্য যে, হোলুবের নাম সাহিত্যে নোবেল পুরস্কারের জন্যেও নমিনেটেড হয়েছিল। তিনি নোবেল পুরস্কার পাননি, সে অন্য কথা।

কোনও কবিকে পড়ার জন্যে সংশ্লিষ্ট কবির পরিচয় জানার দরকার নেই, কবিতা-ই চিনিয়ে দেবে কবিকে। এমন কথার সত্যতা থাকলেও আমার মনে হয়, সব ক্ষেত্রে এ কথা সম্পূর্ণ সত্য হতে পারে না। অন্তত মিরোস্লাভ হোলুবের কবিতার ক্ষেত্রে নয়। কেন না, তাঁর কবিতা পড়ার পাশাপাশি যদি কবির পরিচয়টুকু জানা থাকে, তাহলে বলা বাহুল্য যে, কবিতার প্রতিটি শব্দ ও পঙ্‌ক্তির আরও অন্যতর স্তরগুলির কিছু কিছু ধরা দেবে পাঠকের অনুভবে।

মিরোস্লাভ হোলুব চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রি এবং ইমিউনোলজি ক্ষেত্রে গবেষণা করে PhD ডিগ্রি পান। বস্তুত তিনি ছিলেন ‘ইমিউনোলজি’ ক্ষেত্রে একজন বিশিষ্ট গবেষক বিজ্ঞানী। তা বোঝা যায় সহজেই, কারণ ১৫০টিরও বেশি গবেষণাপত্রের রচয়িতা তিনি। বিভিন্ন হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজি ক্ষেত্রে কাজ করেছেন। তিনি বলতেন, ‘কবিতা’ তাঁর কাছে ছিল বিজ্ঞানের জগৎ থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার একটি অন্য ঠিকানা। তিনি বলতেন, তাঁর কাছে ‘বিজ্ঞান’ প্রথম, দ্বিতীয় হল কবিতা।

কুড়িটি কাব্যগ্রন্থ তাঁর। এছাড়াও সাহিত্য ও কবিতার ওপর লেখা বেশ কিছু নিবন্ধের রচয়িতা। উল্লেখ করা দরকার যে, ‘চেকোস্লোভোকিয়া লেখক ইউনিয়ন’ একবার তাঁকে দু-বছর নিরবচ্ছিন্নভাবে কবিতা লেখার জন্যে সুযোগ দিয়েছিল। আর এর জন্যে তাঁকে ‘রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে বেতনের সমান ‘স্টাইপেন্ড’ দিয়েছে।

স্বনামধন্য আইরিশ কবি, নাট্যকার এবং অনুবাদক সাহিত্যে নোবেলজয়ী সিমাস হ্যেনে মিরোস্লাভ হোলুবের কবিতার প্রশংসা করে লিখেছেন— “Holub as a poet who could lay things bare, not so much the skull beneath the skin, more the brain beneath the skull; the shape of relationships, politics, history; the rhythms of affections and disaffection; the ebb and flow of faith, hope, violence, art.”

তাঁর ভেতরের বিজ্ঞানী সত্তা, তাঁর গভীর অন্তর্দৃষ্টি আর পর্যবেক্ষণ ক্ষমতা কবিতার ভাঁজে ভাঁজে ফুটে উঠতে দেখা যেত। ফুটে উঠত— মানবিকতা, যা কখনও শ্লেষাত্মক, কখনও সরাসরি ও সংবেদনশীল।

কবিতা ও বিজ্ঞানের সহযোগের কথায় অনিবার্যভাবে যাঁর নাম আসবে তিনি মিরোস্লাভ হোলুব। হোলুব বলেছেন— ‘বিজ্ঞানে আসলে আমরা কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন করতে শিখি, আর শিল্প ও মানবীয়বিদ্যায় আমি কখনওই নিশ্চিত নই, কী সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তাই এভাবে বলা যায়— শিল্পকলা ও মানবীয়বিদ্যায় প্রশ্নের তুলনায় অনেক উত্তর আগে থেকেই রয়েছে।’ সম্ভবত হোলুব-ই একজন সার্থক কবি, যিনি কবিতার দর্শনের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে সক্ষম হন।

গবেষণার কাজে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো এই বিজ্ঞানীই চল্লিশ বছর ধরে কবিতা লিখেছেন। তাঁর অধিকাংশ কবিতার বই অনুবাদ হয়েছে ইংরেজিতে। ইংরেজি ছাড়াও আরও বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে হোলুবের কবিতা। এমনকি গুজরাতি ও বাংলা ভাষাতেও অনুবাদ হয়েছে হোলুবের কবিতা। তিরিশটির বেশি ভাষায় অনূদিত হয়েছে হোলুবের কবিতা। যার মধ্যে ইংরেজি ভাষায় অনূদিত কবিতাগুলি বেশি জনপ্রিয়। তাঁর কবিতা বুদ্ধিদীপ্ত, বিশ্লেষণমূলক, মেধা, মনন, শ্লেষ ও প্রহসনের বুননে অসাধারণ রচনা।

তাঁর নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি আউটার মেইন বেল্ট অ্যাসট্র্যয়েডের নাম রাখা হয়— minor planet 7496 Miroslavholub

আজ ১৩ সেপ্টেম্বর, এই বিজ্ঞানী-কবির জন্মদিন। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে, সব শেষে রাখলাম ১৯৬২ সালে লেখা তাঁর একটি কবিতা ‘দ্য ডোর’।

The Door

Go and open the door.
           Maybe outside there’s
           a tree, or a wood,
           a garden,
           or a magic city.

Go and open the door.
.             Maybe a dog’s rummaging.
.             Maybe you’ll see a face,
or an eye,
or the picture
          of a picture.

Go and open the door.
.             If there’s a fog
           it will clear.

Go and open the door.
.             Even if there’s only
           the darkness ticking,
           even if there’s only
           the hollow wind,
.             even if
                       nothing
.                                       is there,
go and open the door.

At least
there’ll be
a draught.

চিত্র: গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =

Recent Posts

যদুনাথ মুখোপাধ্যায়

বিজ্ঞানমনস্কতা কারে কয়?

শ্রদ্ধেয় বসুর বইতে হোমিওপ্যাথি সম্পর্কিত অধ্যায়টি তথাকথিত বিজ্ঞানমনস্কদের, বিশেষ করে মুদ্রা-মূর্ছনায় মজে থাকা, বা রাজনীতিজ্ঞ হিসেবে স্বীকৃতির দাবেদার-ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরক্তিকর বা অপ্রীতিকরই মনে হবার কথা। কেননা, উল্লিখিত দুটি বিষয় নিয়ে তাদের মনের গহীন কোণে প্রোথিত বিজ্ঞানবাদিতার শেকড় ওপড়ানোর সম্ভাবনা নেই বলেই মনে হয়। প্রশ্ন হল, তাঁর উপরিউক্ত বইটির কারণে তথাকথিত বিজ্ঞানমনস্ক বন্ধুদের চোখে ব্রাত্য বলে চিহ্নিত হবেন না তো? হলে আমি অন্তত আশ্চর্যচকিত হব না। দাগিয়ে দেবার পুরনো অভ্যাস বা পেটেন্ট এই মহলের বাসিন্দাদের প্রধান অস্ত্র, তা ভুক্তভোগীরা হাড়ে হাড়ে জানেন।

Read More »
প্রসেনজিৎ চৌধুরী

অগ্নিবীর: বন্দুকের মুখে ঈশ্বর

১৯৫০ দশকে নেপালের রাজতন্ত্র ও রাজার মন্ত্রিগোষ্ঠী রানাশাহী শাসনের বিরুদ্ধে সফল সশস্ত্র বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে অনেকে বাঙালি। নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রথম সংঘর্ষ সে-দেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত। ভারত ও চীনের মধ্যে একফালি দেশ নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম সশস্ত্র ও নিরস্ত্র দুই পথ ধরে চলেছিল। ডান-বাম-অতিবাম— ত্রিমুখী রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের চূড়ান্ত সফলতা আসে ২০০৮ সালে রাজার শাসনের অবসানে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

নারী: এক দৈবী আখর

আমরা ৮-ই মার্চের আন্তর্জাতিক নারীদিবসে আবহমান নারীবিশ্বকে সামান্য একটু ছুঁয়ে যেতে চাইলাম মাত্র। হাজার হাজার বছর ধরেই তাঁদের ওপর কড়া অনুশাসন, জবরদস্ত পরওয়ানা আর পুরুষতন্ত্রের দাপট। সে-সবের ফল ভুগতে হয়েছে আন্তিগোনে থেকে সীতা, দ্রৌপদী; জোয়ান অফ আর্ক থেকে আনারকলি, হাইপেশিয়া; রানি লক্ষ্মীবাঈ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া; রোজা পার্কস থেকে মালালা ইউসুফজাই— তাঁদের মতো হাজারো নামহীন নারীকে।

Read More »
তন্ময় চট্টোপাধ্যায়

মাতৃভাষা: অবিনাশী হৃৎস্পন্দন ও বিশ্বজনীন উত্তরাধিকার

প্রতিটি ভাষার নিজস্ব একটি আলো আছে, সে নিজের দীপ্তিতেই ভাস্বর। পৃথিবীতে আজ প্রায় সাত হাজার ভাষা আছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষে তার অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে যাবে। এ তথ্য সত্যিই বেদনাদায়ক। একটি ভাষার মৃত্যু মানে কেবল কিছু শব্দের মৃত্যু নয়— সে মানে একটি জগৎদর্শনের অবলুপ্তি, একটি জাতির স্মৃতির চিরকালীন বিনাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের অঙ্গীকার হোক বহুমাত্রিক। নিজের মাতৃভাষাকে ভালবাসা, তাকে চর্চায় রাখা, তার সাহিত্য ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর তার সাথে অন্য সমস্ত ভাষার প্রতি আরও বেশি করে শ্রদ্ধাশীল হওয়া।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

শংকর: বিচিত্র বিষয় ও আখ্যানের কথাকার

শংকরের জনপ্রিয়তার একটি কারণ যদি হয় সাবলীল ও সহজ গতিচ্ছন্দময় ভাষা, অন্য আরেকটি কারণ হল, নিজ সময়কে করপুটে ধারণ করা। তার সঙ্গে মিশেছে আমাদের পরিকীর্ণ জগতের বহুকিছু, আমাদের নাগালের মধ্যেই আছে, অথচ আমরা এ-পর্যন্ত যার হদিশ পাইনি, তাকে পাঠকের দরবারে এনে হাজির করা। ১৯৫৫-তে যে উপন্যাসটি দিয়ে বাংলা-সাহিত্যে তাঁর আবির্ভাব, সেই ‘কত অজানারে’ হাইকোর্টের জীবনযাপন, সেখানকার আসামি-ফরিয়াদি, উকিল-ব্যারিস্টার প্রমুখের চিত্র। লেখকের নিজ অভিজ্ঞতাপ্রসূত রচনা এটি। তিনি প্রথম জীবনে হাইকোর্টের সঙ্গে চাকরিসূত্রে যুক্ত ছিলেন।

Read More »
সুজিত বসু

সুজিত বসুর তিনটি কবিতা

তারপরে একদিন আকাশে মেঘের সাজ, মুখরিত ধারাবারিপাত/ রঙিন ছাতার নিচে দু’গালে হীরের গুঁড়ি, মন মেলে ডানা/ আরো নিচে বিভাজিকা, নিপুণ শিল্পীর হাতে গড়া দুই উদ্ধত শিখর/ কিছুটা অস্পষ্ট, তবু আভাসে ছড়ায় মায়া বৃষ্টিস্নাত নাভি/ তখনই হঠাৎ হল ভূমিকম্প, পাঁচিলের বাধা ভাঙে বেসামাল ঝড়/ ফেরা যে হবে না ঘরে মুহূর্তে তা বুঝে যাই, হারিয়েছি চাবি/ অনেক তো দিন গেল, অনেক ঘুরেছি পথে, বিপথে অনেক হল ঘোরা/ তাকে তো দেখেছি, তাই নাই বা পড়ুক চোখে অজন্তা ইলোরা।

Read More »